ব্রেকিং নিউজ :
মওলানা আবদুল হামিদ খান ভাসানীর কবর জিয়ারত করলেন প্রধানমন্ত্রী নববর্ষ উদযাপনে ঢাবিতে বৈশাখী উৎসব আয়োজন ছাত্রদলের কৃষকদের আত্মনির্ভরশীল ও সচ্ছল করতেই কৃষক কার্ড : প্রধানমন্ত্রী কৃষক কার্ডে বদলে যাবে দেশের কৃষি অর্থনীতি: ড. রাশেদ আল মাহমুদ মাদক নির্মূলে শিগগিরই বিশেষ অভিযান শুরু হবে: স্বরাষ্ট্রমন্ত্রী আগামী বৈশাখ থেকে প্রতি জেলায় হবে গ্রামীণ খেলাধুলা : ক্রীড়া প্রতিমন্ত্রী কৃষক কার্ড বিতরণে রাজনৈতিক বিবেচনা বা অনিয়মের সুযোগ নেই: আইনমন্ত্রী নববর্ষে বাঙালি সাজে মুগ্ধতা ছড়ালেন বিদ্যা সিনহা মিম পহেলা বৈশাখের প্রেরণায় সাংস্কৃতিক অঙ্গনকে আরো সমৃদ্ধ করতে হবে: শ্রমমন্ত্রী দেশের সড়ক ব্যবস্থাপনায় অনিয়ম, বিশৃঙ্খলা ও অব্যবস্থাপনা বিরাজ করছে: জামায়াত আমির
  • প্রকাশিত : ২০২২-০১-২০
  • ৬৬৪ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক

 বিশ্ববিদ্যালয়ের সমাজকল্যাণ ও রোগী কল্যাণ তহবিলে আর্থিক সহায়তা দিতে বিত্তবান ও ব্যাংকগুলোকে এগিয়ে আসার আহবান জানিয়েছেন বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ের (বিএসএমএমইউ) উপাচার্য অধ্যাপক ডা. মো. শারফুদ্দিন আহমেদ ।
আজ উপাচার্য তার বিশ্ববিদ্যালয়ের কার্যালয়ে সাংবাদিকদের সাথে আলাপকালে এই আহবান জানান।
বিএসএমএমইউ উপাচার্য আরো বলেন, বিএসএমএমইউ-এ দরিদ্র রোগীদের চিকিৎসার জন্য প্রধানমন্ত্রী শেখ হাসিনা ১৫ কোটি টাকা অনুদান দিয়েছেন। সেখান থেকে দরিদ্র রোগীদের জন প্রতি ১০ হাজার টাকা করে সহায়তা  দেওয়া হচ্ছে। এছাড়াও বিশ্ববিদ্যালয়ের সমাজকল্যাণ ফান্ড থেকেও দরিদ্র রোগীরা আর্থিক অনুদান পাচ্ছেন।
উপাচার্য জানান, প্রধানমন্ত্রী শেখ হাসিনা শুধু ভিআইপি ব্যক্তিবর্গ নয়, দেশের প্রান্তিক পর্যায়ের সাধারণ গরীব মানুষেরও খোঁজখবর রাখেন। ময়মনসিংহের হালুয়াঘাটের অধিবাসী হজকিনলিম্ফোমা রোগে আক্রান্ত ১২ বছরের বয়সী শিশু শ্রাবণ ¯œ্যালকে  প্রধানমন্ত্রীর নিজ উদ্যোগে ও নিজ খরচে এই মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ে চিকিৎসার ব্যবস্থা করেছেন। বিশ্ববিদ্যালয়ে পরীক্ষা-নিরীক্ষার মাধ্যমে তার হজকিনলিম্ফোমা রোগ নির্ণয় করা হয়।
এ সময় বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য (প্রশাসন) অধ্যাপক ডা. ছয়েফ উদ্দিন আহমদ, প্রক্টর অধ্যাপক ডা. মো. হাবিবুর রহমান দুলাল, হেমাটোলজি বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ডা. মো. সালাহউদ্দিন শাহ প্রমুখ  উপস্থিত ছিলেন।  

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat