ব্রেকিং নিউজ :
ধর্মমন্ত্রীর ত্বরিত উদ্যোগে দেশে ফিরলেন আটকে পড়া ৩৩ উমরাহ যাত্রী এপ্রিলের মধ্যে বোয়িং চুক্তি, ডিসেম্বরের মধ্যে তৃতীয় টার্মিনাল চালুর লক্ষ্য: মিল্লাত উন্নয়ন কার্যক্রমের পাশাপাশি গণসচেতনতা বৃদ্ধি অত্যন্ত জরুরি : চসিক মেয়র রাজবাড়ীতে জেলেদের মাঝে চাল বিতরণ সাতক্ষীরায় পেশাজীবী গাড়ি চালকদের দক্ষতা ও সচেতনতা বৃদ্ধিমূলক কর্মশালা প্রধানমন্ত্রীর সঙ্গে অধ্যাপক আবদুল্লাহ আবু সায়ীদের বৈঠক নিম্ন আয়ের মানুষের আবাসন সমস্যা সমাধানে সরকারের বহুমুখী উদ্যোগ : গৃহায়ন মন্ত্রী উপসাগরীয় সংঘাত নিরসনে শান্তিপূর্ণ সমাধানের আহ্বান বাংলাদেশ-ওমানের বাংলাদেশ-ভারত অংশীদারিত্বে চিকিৎসা পর্যটনে গতি আসবে সরকারের এক ইঞ্চি জমির রাজস্বও ফাঁকি দেওয়ার সুযোগ দেওয়া হবে না : ভূমি প্রতিমন্ত্রী
  • প্রকাশিত : ২০২২-০১-২১
  • ৭৭৪ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক

মাদারীপুর জেলায় সড়কে মোটরসাইকেল নিয়ন্ত্রন হারিয়ে দুই শিক্ষার্থীর মৃত্যু হয়েছে।আজ শুক্রবার সকালে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তাদের মৃত্যু হয়।
নিহত জনি ফরাজী সদর উপজেলার চাছার গ্রামের জহির ফরাজীর ছেলে ও জালালপুর আইডিয়াল উচ্চ বিদ্যালয়ের ১০ শ্রেণির ছাত্র এবং নিহত নাঈম ফরাজী একই গ্রামের লোকমান ফরাজীর ছেলে ও একই বিদ্যালয়ের নবম শ্রেণির ছাত্র।
নিহতের স্বজনরা জানিয়েছেন, বৃহস্পতিবার রাত ১০টার দিকে বিদ্যালয় মাঠে ব্যাডমিন্টন খেলা শেষে মোটরসাইকেলযোগে এক বন্ধুকে মিয়ারচর এলাকায় পৌঁছে দেয় জনি ও নাঈম। পরে সেখান থেকে ফেরার পথে হবিগঞ্জ ব্রিজের সাথে ধাক্কা লাগলে মোটরসাইকেলটি নিয়ন্ত্রন হারিয়ে দুর্ঘটনার শিকার হয়। এতে তারা গুরুতর আহত হয়।
প্রথমে তাদেরকে উদ্ধার করে মাদারীপুর জেলা সদর হাসপাতালে নেয়া হয়। পরে অবস্থার অবনতি হলে তাদের উন্নত চিকিৎসার জন্য ফরিদপুর মেডিকেলে ভর্তি করা হয়। পরে আজ শুক্রবার সকালে চিকিৎসাধীন অবস্থায় মারা যায়।
মাদারীপুর সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. কামরুল ইলমাম ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, নিহত দুই স্কুলছাত্রের মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat