ব্রেকিং নিউজ :
ঈদে মিলাদুন্নবী (সা.)-এর গুরুত্ব ও তাৎপর্য ২০২৪-এর গণঅভ্যুত্থানে তরুণরাই শক্তি ও সাহস জুগিয়েছে : স্বাস্থ্যমন্ত্রী ভাষা শিখে বিনা খরচে ডিপ্লোমা প্রকৌশলীদের জাপানে চাকরির সুযোগ : মাহদী আমিন সুনামগঞ্জ সরকারি জুবিলী উচ্চ বিদ্যালয়ের কৃর্তি শিক্ষার্থীদের সংবর্ধনা ‘আমাদের চট্টগ্রাম’ অ্যাপে অভিযোগ: চসিকের উচ্ছেদ অভিযান সাতক্ষীরায় সড়ক দুর্ঘটনায় হতাহতদের পরিবারের মধ্যে চেক বিতরণ বরগুনায় প্লাস্টিক দূষণ ও বর্জ্য ব্যবস্থাপনা বিষয়ক সভা মহানবীর (সা.) আদর্শ অনুসরণে শান্তিপূর্ণ বাংলাদেশ গড়ার আহ্বান প্রধানমন্ত্রীর স্বাস্থ্যসেবায় ডিপ্লোমা ফার্মাসিস্টদের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ : আতিকুর রহমান রুমন ঢাকার পানি সংকট মোকাবিলায় ডেনমার্কের সহযোগিতা কার্যকর ভূমিকা রাখবে : এলজিআরডি মন্ত্রী
  • প্রকাশিত : ২০২২-০১-২৫
  • ৭৩২ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক

রাঙ্গামাটি জেলার বরকলে ৩কোটি টাকার বিভিন্ন সরকারী উন্নয়ন প্রকল্পের উদ্বোধন করা হয়েছে। মঙ্গলবার বেলা সাড়ে ১১টায় সরকারি এসব উন্নয়ন প্রকল্পের উদ্বোধন করেন খাদ্য মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি দীপংকর তালুকদার এমপি।
বরকলে আজ সরকারি উন্নয়ন প্রকল্পের মধ্যে মিতিঙ্গাছড়ি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের নব নির্মিত ভবনের উদ্বোধন, সুভলং উচ্চ বিদ্যালয়ের একাডেমি ভবনের উদ্বোধন ও মিতিঙ্গাছড়ি কারিগরি শিক্ষা ভবনের উর্ধমুখী সম্প্রসারণের ভিত্তি স্থাপন করা হয়।
এ সময় বরকল উপজেলার সুভলং ক্যাম্প কমান্ডার মেজর নূর উদ্দিন আহম্মাদ, রাঙ্গামাটি জেলা পরিষদ সদস্য সবির কুমার চাকমা, জেলা পরিষদ সদস্য ইলিপন চাকমা, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা সুলতান আহমদ, সুভলং ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান তরুণ জ্যোতি চাকমা, সুভলং উচ্চ বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি মিলন শংকর কারবারি উপস্থিত ছিলেন।
উন্নয়ন প্রকল্প উদ্বোধনকালে দীপংকর তালুকদার এমপি বলেন, পার্বত্য চট্টগ্রাম শান্তি চুক্তির পর প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে বর্তমান সরকার পাহাড়ের প্রত্যন্ত এলাকাগুলোর আর্তসামাজিক উন্নয়নসহ প্রতিটি সেক্টরে সমভাবে উন্নয়ন কাজ চালিয়ে যাচ্ছে, যা অতীতে কোন সরকারই করেনি। উন্নয়নের ধারা অব্যাহত রাখতে প্রধানমন্ত্রী শেখ হাসিনার হাতকে শক্তিশালী করার আহবান জানানো হয়।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat