ব্রেকিং নিউজ :
ধর্মমন্ত্রীর ত্বরিত উদ্যোগে দেশে ফিরলেন আটকে পড়া ৩৩ উমরাহ যাত্রী এপ্রিলের মধ্যে বোয়িং চুক্তি, ডিসেম্বরের মধ্যে তৃতীয় টার্মিনাল চালুর লক্ষ্য: মিল্লাত উন্নয়ন কার্যক্রমের পাশাপাশি গণসচেতনতা বৃদ্ধি অত্যন্ত জরুরি : চসিক মেয়র রাজবাড়ীতে জেলেদের মাঝে চাল বিতরণ সাতক্ষীরায় পেশাজীবী গাড়ি চালকদের দক্ষতা ও সচেতনতা বৃদ্ধিমূলক কর্মশালা প্রধানমন্ত্রীর সঙ্গে অধ্যাপক আবদুল্লাহ আবু সায়ীদের বৈঠক নিম্ন আয়ের মানুষের আবাসন সমস্যা সমাধানে সরকারের বহুমুখী উদ্যোগ : গৃহায়ন মন্ত্রী উপসাগরীয় সংঘাত নিরসনে শান্তিপূর্ণ সমাধানের আহ্বান বাংলাদেশ-ওমানের বাংলাদেশ-ভারত অংশীদারিত্বে চিকিৎসা পর্যটনে গতি আসবে সরকারের এক ইঞ্চি জমির রাজস্বও ফাঁকি দেওয়ার সুযোগ দেওয়া হবে না : ভূমি প্রতিমন্ত্রী
  • প্রকাশিত : ২০২২-০১-২৮
  • ৯৯৭ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক

রাশিয়ার স্পুটনিক ভি ভ্যাকসিন এ বছর বিশ্ব স্বাস্থ্য সংস্থার স্বীকৃতি লাভ করতে পারে। রাশিয়ায় বিশ^ স্বাস্থ্য সংস্থার প্রতিনিধি মেলিটাভুজনোভিচ বৃহস্পতিবার রোসিয়া-২৪ টেলিভিশন চ্যানেলকে এ কথা জানিয়েছেন। 
তিনি বলেন, ‘১০টি টিকাকে জরুরি ব্যবহারের জন্য সুপারিশ করা ওষুধের তালিকায় অন্তর্ভুক্ত করা হয়েছে, যা এখন মহামারির মতো জনস্বাস্থ্যের জরুরি পরিস্থিতিতে ব্যবহার করা হয়। স্পুটনিক ভি সহ আরো ১৬টি ভ্যাকসিন অনুমোদনের অপেক্ষায় রয়েছে।’
তিনি বলেন, তালিকায় অন্তর্ভুক্ত করতে হলে প্রয়োজনীয় ডকুমেন্ট সমন্বয় করতে হবে। ‘এটি কেবল ভ্যাকসিনের কার্যকারিতা সম্পর্কিত নথি বা দ্য ল্যানসেটে (মেডিকেল জার্নাল) প্রকাশিত নিবন্ধ নয়, ডব্লিউএইচওতে ওষুধের নিবন্ধনের আবেদনের জন্য একটি সম্পূর্ণ প্রযুক্তিগত নথি। যার মধ্যে পাঁচটি বড় মডিউল রয়েছে সেটি দাখিল করতে হবে। সব কিছু পরিকল্পনা অনুযায়ী চলছে এবং আমরা আশা করছি এই প্রক্রিয়া শেষে চলতি বছরের শেষ নাগাদ স্পুটনিক ভি অনুমোদন পাবে।’
রাশিয়ায় ডব্লিউএইচও’র প্রতিনিধি বলেন, রাশিয়ার উদ্ভাবিত সব টিকার মধ্যে শুধুমাত্র স্পুটনিক ভি নিবন্ধনের জন্য আবেদন করেছে।
রাশিয়ায় এখন পর্যন্ত ছয়টি কভিড-১৯ টিকা নিবন্ধিত হয়েছে, এ গুলোহলো: স্পুটনিক ভি, ইপিভ্যাককোরোনা, কোভিভ্যাক, স্পুটনিক লাইট,  ইপিভ্যাককোরোনা-এনএবং স্পুটনিক এম।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat