ব্রেকিং নিউজ :
বাজেটের সফল বাস্তবায়নেই প্রকৃত সার্থকতা: অর্থমন্ত্রী টাঙ্গাইলে শিশু মেলা অনুষ্ঠিত বিনিয়োগ বৃদ্ধি ও ব্যবসার পরিবেশ উন্নয়নে সরকার প্রতিশ্রুতিবদ্ধ: মাহদী আমিন বাংলাদেশি পণ্য আমদানি বাড়াতে চীনের প্রতি গভর্নরের আহ্বান বিশ্ব পর্যটন দিবস উদ্যাপনে দেশব্যাপী ব্যাপক কর্মসূচি গ্রহণ মেজর (অব.) মোজাফফরকে গ্রেফতার দেখিয়ে জিজ্ঞাসাবাদের অনুমতি দিয়েছেন ট্রাইব্যুনাল উচ্চশিক্ষা রূপান্তরে ৫ বছর মেয়াদি জাতীয় কর্মপরিকল্পনা ইউজিসির স্বাস্থ্য অধিদপ্তরের পরিচালক হলেন ডা. নুরুল ইসলাম সাংবাদিকতা পেশা নির্ধারণে যথাযথ কর্তৃপক্ষ থাকা জরুরি : তথ্যমন্ত্রী জামায়াত থেকে বহিষ্কৃত এমপির বিষয়ে সংসদের রেফারেন্স পেলেই ব্যবস্থা: নির্বাচন কমিশনার
  • প্রকাশিত : ২০২২-০১-২৮
  • ৩৭২ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক

পানিসম্পদ উপমন্ত্রী এ কে এম এনামুল হক শামীম বলেছেন, ‘বঙ্গবন্ধু কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনাই সবসময় সাধারণ মানুষের কথা ভাবেন। তাদের জীবন মানের উন্নতির জন্য নিরলসভাবে কাজ করে যাচ্ছেন। তাই বাংলাদেশ এখন উন্নয়নে বিশ্বে রোল মডেল।’
আজ শুক্রবার শরীয়তপুর জেলার নড়িয়া উপজেলা অফিসার্স ক্লাবের ভিত্তিপ্রস্তর উদ্বোধন অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।
উপমন্ত্রী বলেন, সাধারণ মানুষের ভোগান্তি লাঘবের জন্য জন্ম নিবন্ধন করতে কত টাকা লাগবে তাও প্রধানমন্ত্রী নির্ধারণ করে দিয়েছেন। তিনি আগামী প্রজন্মের জন্য ভাবেন ও সে অনুযায়ী কাজ করছেন।
তিনি বলেন, বিশ্বের সাথে তাল মিলিয়ে আগামীর উন্নত বাংলাদেশ গড়তে দুর্গম চরাঞ্চলেও সাবমেরিন ক্যাবলের মাধ্যমে বিদ্যুৎ সেবা প্রদান করেছেন।
অনুষ্ঠানে নড়িয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা শেখ রাশেদুজ্জামান, পৌর মেয়র আবুল কালাম আজাদ, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক হাসানুজ্জামান খোকন, উপদেষ্টা মাসুক আলী দেওয়ান, সহ-সভাপতি বাদশা শেখ, সাংগঠনিক সম্পাদক সিরাজুল ইসলাম প্রমুখ উপস্থিত ছিলেন ।
এরআগে পানি সম্পদ মন্ত্রণালয় কর্তৃক বাস্তবায়নাধীন শরীয়তপুর জেলার জাজিরা ও নড়িয়া উপজেলার পদ্মা নদীর ডান তীর রক্ষা শীর্ষক প্রকল্পের কাজের অগ্রগতি পরিদর্শন করেন উপমন্ত্রী।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat