ব্রেকিং নিউজ :
টাঙ্গাইলে শিশু মেলা অনুষ্ঠিত বিনিয়োগ বৃদ্ধি ও ব্যবসার পরিবেশ উন্নয়নে সরকার প্রতিশ্রুতিবদ্ধ: মাহদী আমিন বাংলাদেশি পণ্য আমদানি বাড়াতে চীনের প্রতি গভর্নরের আহ্বান বিশ্ব পর্যটন দিবস উদ্যাপনে দেশব্যাপী ব্যাপক কর্মসূচি গ্রহণ মেজর (অব.) মোজাফফরকে গ্রেফতার দেখিয়ে জিজ্ঞাসাবাদের অনুমতি দিয়েছেন ট্রাইব্যুনাল উচ্চশিক্ষা রূপান্তরে ৫ বছর মেয়াদি জাতীয় কর্মপরিকল্পনা ইউজিসির স্বাস্থ্য অধিদপ্তরের পরিচালক হলেন ডা. নুরুল ইসলাম সাংবাদিকতা পেশা নির্ধারণে যথাযথ কর্তৃপক্ষ থাকা জরুরি : তথ্যমন্ত্রী জামায়াত থেকে বহিষ্কৃত এমপির বিষয়ে সংসদের রেফারেন্স পেলেই ব্যবস্থা: নির্বাচন কমিশনার নবনিযুক্ত নৌপ্রধানকে র‌্যাঙ্ক ব্যাজ পরিয়ে দেন প্রধানমন্ত্রী
  • প্রকাশিত : ২০২২-০২-০৩
  • ৩৬০ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক

প্রধান বিচারপতি হাসান ফয়েজ সিদ্দিকী আজ সন্ধ্যায় বঙ্গভবনে রাষ্ট্রপতি মোঃ আবদুল হামিদের সাথে সৌজন্য সাক্ষাৎ করেছেন।
সাক্ষাৎকালে প্রধান বিচারপতি সুপ্রিম কোর্টের বিভিন্ন কার্যক্রম বিশেষ করে করোনা কালে ভার্চুয়াল আদালত পরিচালনার বিভিন্ন বিষয়াদি সম্পর্কে রাষ্ট্রপতিকে অবহিত করেন।
রাষ্ট্রপতির প্রেস সচিব মোঃ জয়নাল আবেদীন বাসসকে জানান, প্রধান বিচারপতি মামলাজট কমাতে গৃহীত পদক্ষেপ সম্পর্কেও রাষ্ট্রপতিকে অবহিত করেন।
রাষ্ট্রপতি নবনিযুক্ত প্রধান বিচারপতিকে অভিনন্দন জানিয়ে বলেন, বিচার বিভাগ মানুষের বিচার পাওয়ার শেষ আশ্রয়স্থল। 
তিনি বলেন,  বিচারপ্রার্থীরা যাতে কোনোরকম হয়রানি ছাড়া বিচার পেতে পারে, সে ব্যাপারে বিচার বিভাগকে প্রচেষ্টা অব্যাহত রাখতে হবে। 
তিনি আশা প্রকাশ করেন, নবনিযুক্ত প্রধান বিচারপতির নেতৃত্বে বিচার বিভাগ দ্রুত বিচার কার্য সম্পাদনের মাধ্যমে জনপ্রত্যাশা পূরণে সক্ষম হবে।
রাষ্ট্রপতির কার্যালয়ের সচিব সম্পদ বড়ুয়া, সামরিক সচিব মেজর জেনারেল এস এম সালাহ উদ্দিন ইসলাম, রাষ্ট্রপতির প্রেস সচিব মোঃ জয়নাল আবেদীন এবং সচিব (সংযুক্ত) মোঃ ওয়াহিদুল ইসলাম খান এ সময় উপস্থিত ছিলেন।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat