ব্রেকিং নিউজ :
ঈদে মিলাদুন্নবী (সা.)-এর গুরুত্ব ও তাৎপর্য ২০২৪-এর গণঅভ্যুত্থানে তরুণরাই শক্তি ও সাহস জুগিয়েছে : স্বাস্থ্যমন্ত্রী ভাষা শিখে বিনা খরচে ডিপ্লোমা প্রকৌশলীদের জাপানে চাকরির সুযোগ : মাহদী আমিন সুনামগঞ্জ সরকারি জুবিলী উচ্চ বিদ্যালয়ের কৃর্তি শিক্ষার্থীদের সংবর্ধনা ‘আমাদের চট্টগ্রাম’ অ্যাপে অভিযোগ: চসিকের উচ্ছেদ অভিযান সাতক্ষীরায় সড়ক দুর্ঘটনায় হতাহতদের পরিবারের মধ্যে চেক বিতরণ বরগুনায় প্লাস্টিক দূষণ ও বর্জ্য ব্যবস্থাপনা বিষয়ক সভা মহানবীর (সা.) আদর্শ অনুসরণে শান্তিপূর্ণ বাংলাদেশ গড়ার আহ্বান প্রধানমন্ত্রীর স্বাস্থ্যসেবায় ডিপ্লোমা ফার্মাসিস্টদের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ : আতিকুর রহমান রুমন ঢাকার পানি সংকট মোকাবিলায় ডেনমার্কের সহযোগিতা কার্যকর ভূমিকা রাখবে : এলজিআরডি মন্ত্রী
  • প্রকাশিত : ২০২২-০২-১৬
  • ৭১০ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক

রাজশাহী বাগমারার শুভডাঙ্গা ইউনিয়নের চেয়ারম্যান গোলাম রব্বানীসহ দুই জনকে হত্যা মামলায় দুই জনের মৃত্যুদন্ডাদেশ বহাল রেখেছেন সুপ্রিমকোর্টের আপিল বিভাগ।
অপর দুই জনের মৃত্যুদন্ডাদেশ কমিয়ে যাবজ্জীবন কারাদন্ড দেয়া হয়েছে। প্রধান বিচারপতি হাসান ফয়েজ সিদ্দিকীর নেতৃত্বে আপিল বিভাগ আজ এই রায় দেন।
আদালতে রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি এটর্নি জেনারেল বিশ্বজিৎ দেবনাথ।
চেয়ারম্যান থাকা অবস্থায় ২০০০ সালের ১৬ জানুয়ারি সন্ধ্যায় সর্বহারা দলের সন্ত্রাসীরা গোলাম রব্বানীকে নির্মমভাবে হত্যা করে।
এ সময় গ্রামবাসী মাইকে ঘোষণা দিয়ে প্রতিরোধ করতে গেলে আইয়ুব আলী নামে আরো একজনকে হত্যা করে তারা।
এ ঘটনার বিচার শেষে ২০০৫ সালে বিচারিক আদালত ৬ জনকে মৃত্যুদন্ড এবং ৫ জনকে যাবজ্জীবন কারাদন্ড দেন। পরে ২০১০ সালে হাইকোর্ট বিভাগ যাবজ্জীবন প্রাপ্তদের খালাস দিয়ে মৃত্যুন্ডাদেশ প্রাপ্তদের দন্ড বহাল রাখেন। এর পর আসামিরা আপিল করেন। সেই আপিলের শুনানি শেষে আজ বুধবার রায় দেন আপিল বিভাগ।
রায়ের পর ডেপুটি এটর্নি জেনারেল বিশ্বজিৎ দেবনাথ জানান, মৃত্যুদন্ডাদেশ প্রাপ্তদের মধ্যে বিকাশ পলাতক ছিলেন। তিনি কখনও আপিল করেন নি। মতিউর রহমান নামের আরেক আসামি মৃত্যুবরণ করেছেন। ফারুক ও গফুর নামের দুইজনের মৃত্যুদন্ডাদেশ আপিল বিভাগের রায়ে বহাল থাকলো। সেতাব ও সামানের মৃত্যুদন্ডাদেশ কমিয়ে যাবজ্জীবন কারাদন্ড দেয়া হয়েছে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat