ব্রেকিং নিউজ :
মওলানা আবদুল হামিদ খান ভাসানীর কবর জিয়ারত করলেন প্রধানমন্ত্রী নববর্ষ উদযাপনে ঢাবিতে বৈশাখী উৎসব আয়োজন ছাত্রদলের কৃষকদের আত্মনির্ভরশীল ও সচ্ছল করতেই কৃষক কার্ড : প্রধানমন্ত্রী কৃষক কার্ডে বদলে যাবে দেশের কৃষি অর্থনীতি: ড. রাশেদ আল মাহমুদ মাদক নির্মূলে শিগগিরই বিশেষ অভিযান শুরু হবে: স্বরাষ্ট্রমন্ত্রী আগামী বৈশাখ থেকে প্রতি জেলায় হবে গ্রামীণ খেলাধুলা : ক্রীড়া প্রতিমন্ত্রী কৃষক কার্ড বিতরণে রাজনৈতিক বিবেচনা বা অনিয়মের সুযোগ নেই: আইনমন্ত্রী নববর্ষে বাঙালি সাজে মুগ্ধতা ছড়ালেন বিদ্যা সিনহা মিম পহেলা বৈশাখের প্রেরণায় সাংস্কৃতিক অঙ্গনকে আরো সমৃদ্ধ করতে হবে: শ্রমমন্ত্রী দেশের সড়ক ব্যবস্থাপনায় অনিয়ম, বিশৃঙ্খলা ও অব্যবস্থাপনা বিরাজ করছে: জামায়াত আমির
  • প্রকাশিত : ২০২২-০২-২০
  • ৭৩১ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক

মাগুরা সরকারি হোসেন শহীদ সোহরাওয়ার্দী কলেজে ৫ তলা বিশিষ্ট মনোয়ারাজামান ছাত্রী নিবাসের উদ্বোধন করা হয়েছে।
আজ রোববার দুপুরে মাগুরা-১ আসনের সংসদ সদস্য এ্যাডভোকেট সাইফুজ্জামান শিখর প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এ ভবনের উদ্বোধন করেন। এসময় সেখানে উপস্থিত ছিলেন কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ ড. আবু বক্কার সিদ্দিক, ব্যবস্থাপনা বিভাগের সহযোগী অধ্যাপক রনজয় কুমার দে, ইংরেজী বিভাগের সহযোগী অধ্যাপক মোল্যা আবু সাঈদ, উদ্ভিদ বিজ্ঞান বিভাগের সহকারী অধ্যাপক উম্মে কুলসুম নাসরিন, বাংলা বিভাগের সহকারী অধ্যাপক সাদিয়া, সদর উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান শেখ রেজাউল ইসলাম, জেলা আওয়ামী-লীগের প্রচার সম্পাদক এ্যাডভোকেট শাখারুল ইসলাম শাকিল, জেলা ছাত্রলীগের সভাপতি মীর মেহেদী হাসান রুবেল, সাধারণ সম্পাদক আলী হোসেন মুক্তা প্রমুখ।
কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ ড. আবু বক্কার সিদ্দিক জানান, প্রায় ৫ কোটি টাকা ব্যয়ে ৫ তলা বিশিষ্ট এ ছাত্রী নিবাস নির্মাণ করেছে শিক্ষা প্রকৌশল অধিদপ্তর। ১৬০ সিট বিশিষ্ট এ ছাত্রী নিবাসে দূরদুরান্ত থেকে আসা এইচএসসি, ডিগ্রি, অনার্সের ছাত্রীরা এখানে নিরাপদ ও শান্তিপূর্ণ পরিবেশে লেখাপড়া পড়া করতে পারবে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat