ব্রেকিং নিউজ :
ধর্মমন্ত্রীর ত্বরিত উদ্যোগে দেশে ফিরলেন আটকে পড়া ৩৩ উমরাহ যাত্রী এপ্রিলের মধ্যে বোয়িং চুক্তি, ডিসেম্বরের মধ্যে তৃতীয় টার্মিনাল চালুর লক্ষ্য: মিল্লাত উন্নয়ন কার্যক্রমের পাশাপাশি গণসচেতনতা বৃদ্ধি অত্যন্ত জরুরি : চসিক মেয়র রাজবাড়ীতে জেলেদের মাঝে চাল বিতরণ সাতক্ষীরায় পেশাজীবী গাড়ি চালকদের দক্ষতা ও সচেতনতা বৃদ্ধিমূলক কর্মশালা প্রধানমন্ত্রীর সঙ্গে অধ্যাপক আবদুল্লাহ আবু সায়ীদের বৈঠক নিম্ন আয়ের মানুষের আবাসন সমস্যা সমাধানে সরকারের বহুমুখী উদ্যোগ : গৃহায়ন মন্ত্রী উপসাগরীয় সংঘাত নিরসনে শান্তিপূর্ণ সমাধানের আহ্বান বাংলাদেশ-ওমানের বাংলাদেশ-ভারত অংশীদারিত্বে চিকিৎসা পর্যটনে গতি আসবে সরকারের এক ইঞ্চি জমির রাজস্বও ফাঁকি দেওয়ার সুযোগ দেওয়া হবে না : ভূমি প্রতিমন্ত্রী
  • প্রকাশিত : ২০২২-০২-২৪
  • ৮৬৭ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক

জয়পুরহাট জেলায় পরকিয়ার জের ধরে স্বামী হত্যা মামলায় স্ত্রীসহ তিন আসামীর মৃত্যুদন্ডের আদেশ দিয়েছেন আদালত।
দীর্ঘ শুনানী শেষে আজ বৃহস্পতিবার দুপুরে জয়পুরহাট জেলা ও দায়রা জজ মো: নুর ইসলাম জনাকীর্ণ আদালতে মৃত্যুদন্ডের এ আদেশ দিয়েছেন।
দন্ডপ্রাপ্ত আসামীরা হচ্ছে-দিনাজপুরের ঘোড়াঘাট উপজেলার ডুগডুগি দেওগ্রামের নিহত রহিম বাদশার স্ত্রী আকলিমা বেগম (২৭), শালগ্রামের সেলিম হোসেন (৩৪) ও একই এলাকার গোপালপুর গ্রামের আইনুল হোসেন (৩৭)। মামলায় জামিন নেয়ার পর থেকে আসামী আকলিমা বেগম পলাতক থাকলেও অন্য দুই আসামীর উপস্থিতিতে এই রায় ঘোষনা করা হয়।
মামলা সূত্রে জানাগেছে, দিনাজপুরের ঘোড়াঘাট উপজেলার ডুগডুগি দেওগ্রামের রহিম বাদশা ছিলেন মাইক্রোবাস চালক। তার সহকারি ছিলেন একই এলাকার শালগ্রামের আসামী সেলিম হোসেন।সেই সূত্র ধরে বাড়িতে যাতায়াতের এক পর্যায়ে সেলিম রহিম বাদশার স্ত্রী আকলিমা বেগমের সাথে অবৈধ সম্পর্ক গড়ে তোলে। সেই সম্পর্ক পোক্ত করতেই সেলিম তার বন্ধু আইনুলকে সাথে নিয়ে রহিম বাদশাকে হত্যার পরিকল্পনা করে। পরিকল্পনা অনুযায়ী ২০১৬ সালের ১০ জুলাই বাড়ি ফেরার পথে পাঁচবিবি উপজেলার বারোকান্দি সড়কে রহিম বাদশাকে তারা গলা কেটে হত্যার পর মাইক্রোবাসে রেখে পালিয়ে যায়।
পরের দিন ১১ জুলাই তার লাশ উদ্ধারের পর নিহতের বাবা শাহাদত হোসেন অজ্ঞাতনামা আসামী করে পাঁচবিবি থানায় মামলা দায়ের করেন। মামলার তিনদিন পর পুলিশ সেলিম হোসেনকে গ্রেফতার করলে হত্যার মূল রহস্য উদঘাটন হয়। পরে মামলার অপর দুই আসামীকেও পুলিশ গ্রেফতার করে। মামলায় জামিন নেয়ার পর থেকে আসামী আকলিমা বেগম পলাতক রয়েছে।
মামলায় দীর্ঘ প্রায় ৬বছর উভয় পক্ষের যুক্তিতর্ক শেষে হত্যাকান্ডের সাথে সন্দেহাতীতভাবে জড়িত থাকার বিষয়টি প্রমাণিত হওয়ায় আদালত আসামীদের বিরুদ্ধে এ রায় ঘোষনা করেন।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat