ব্রেকিং নিউজ :
ঈদে মিলাদুন্নবী (সা.)-এর গুরুত্ব ও তাৎপর্য ২০২৪-এর গণঅভ্যুত্থানে তরুণরাই শক্তি ও সাহস জুগিয়েছে : স্বাস্থ্যমন্ত্রী ভাষা শিখে বিনা খরচে ডিপ্লোমা প্রকৌশলীদের জাপানে চাকরির সুযোগ : মাহদী আমিন সুনামগঞ্জ সরকারি জুবিলী উচ্চ বিদ্যালয়ের কৃর্তি শিক্ষার্থীদের সংবর্ধনা ‘আমাদের চট্টগ্রাম’ অ্যাপে অভিযোগ: চসিকের উচ্ছেদ অভিযান সাতক্ষীরায় সড়ক দুর্ঘটনায় হতাহতদের পরিবারের মধ্যে চেক বিতরণ বরগুনায় প্লাস্টিক দূষণ ও বর্জ্য ব্যবস্থাপনা বিষয়ক সভা মহানবীর (সা.) আদর্শ অনুসরণে শান্তিপূর্ণ বাংলাদেশ গড়ার আহ্বান প্রধানমন্ত্রীর স্বাস্থ্যসেবায় ডিপ্লোমা ফার্মাসিস্টদের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ : আতিকুর রহমান রুমন ঢাকার পানি সংকট মোকাবিলায় ডেনমার্কের সহযোগিতা কার্যকর ভূমিকা রাখবে : এলজিআরডি মন্ত্রী
  • প্রকাশিত : ২০২২-০৩-০১
  • ৯৩৩ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক

সিরাজগঞ্জের উল্লাপাড়ায় "বীমা সুরক্ষিত থাকলে এগিয়ে যাব সবাই মিলে " এই শ্লোগানকে সামনে রেখে পহেলা মার্চ উল্লাপাড়ায় জাতীয় বীমা দিবস পালিত হয়েছে । বীমা দিবস উপলক্ষে সন্ধানী লাইফ ই›স্যুরেন্স কোম্পানী একটি র‌্যালি বের করে। র‌্যালিটি পৌর শহরের প্রধান প্রধান সড়কগুলো প্রদক্ষিণ করে উপজেলা চত্ত্বরে এসে শেষে হয় । পরে সকাল সাড়ে ১১টায় উপজেলা পরিষদ হলরুমে উপজেলা প্রশাসন এর আয়োজনে জাতীয় বীমা দিবস উপলক্ষে বীমা উদ্বুদ্ধকরণ আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উপজেলা নির্বাহী কর্মকর্তা দেওয়ান মওদূদ আহমেদ এর সভাপতিত্বে উক্ত অনুষ্ঠানে বক্তব্য রাখেন উপজেলা পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব মোঃ শফিকুল ইসলাম শফি, জীবন বীমা কর্পোরেশন হাটিকুমরুল শাখার ইনচার্জ মোঃ আব্দুল আজিজ, ন্যাশনাল লাইফ ই›স্যুরেন্সের উল্লাপাড়া শাখার এরিয়া ম্যানেজার মোঃ সেলিম রেজা, উক্ত অনুষ্ঠান পরিচালনা করেন সন্ধানী লাইফ ইন্সুইরেন্স কোম্পানীর এজিএম মোঃ হাসান শাহরিয়ার। উক্ত অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন আলহাজ্ব শহিদুল ইসলাম, ব্রাঞ্চ ম্যানেজার সন্ধানী লাইফ ইন্সুইরেন্স উল্লাপাড়া শাখা, প্রভাষক মওলানা মোঃ হাফিজুর রহমান হাফিজ বিএম, ফরিদুল ইসলাম হিসাব ইনচার্জ সন্ধানী লাইফ ইন্সুইরেন্স উল্লাপাড়া শাখা, মোঃ আবু বক্কার সিদ্দিক বিএম সন্ধানী লাইফ ইন্সুইরেন্স উল্লাপাড়া শাখা, মাসুদ রানা বিএম, দুলাল হোসেন বিএম, রিনা খাতুন এফএ, অব্দুল আলিম এফএ, শামীমা নাসরিন বিএম প্রমুখ।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat