ব্রেকিং নিউজ :
মওলানা আবদুল হামিদ খান ভাসানীর কবর জিয়ারত করলেন প্রধানমন্ত্রী নববর্ষ উদযাপনে ঢাবিতে বৈশাখী উৎসব আয়োজন ছাত্রদলের কৃষকদের আত্মনির্ভরশীল ও সচ্ছল করতেই কৃষক কার্ড : প্রধানমন্ত্রী কৃষক কার্ডে বদলে যাবে দেশের কৃষি অর্থনীতি: ড. রাশেদ আল মাহমুদ মাদক নির্মূলে শিগগিরই বিশেষ অভিযান শুরু হবে: স্বরাষ্ট্রমন্ত্রী আগামী বৈশাখ থেকে প্রতি জেলায় হবে গ্রামীণ খেলাধুলা : ক্রীড়া প্রতিমন্ত্রী কৃষক কার্ড বিতরণে রাজনৈতিক বিবেচনা বা অনিয়মের সুযোগ নেই: আইনমন্ত্রী নববর্ষে বাঙালি সাজে মুগ্ধতা ছড়ালেন বিদ্যা সিনহা মিম পহেলা বৈশাখের প্রেরণায় সাংস্কৃতিক অঙ্গনকে আরো সমৃদ্ধ করতে হবে: শ্রমমন্ত্রী দেশের সড়ক ব্যবস্থাপনায় অনিয়ম, বিশৃঙ্খলা ও অব্যবস্থাপনা বিরাজ করছে: জামায়াত আমির
  • প্রকাশিত : ২০২২-০৩-০২
  • ৭৪০ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক

ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি মঙ্গলবার বলেছেন, রাশিয়ার ‘হানাদারদের’ অবশ্যই থামাতে হবে। মস্কোর আগ্রাসনের ব্যাপারে মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের সাথে তার ফোনালাপকালে তিনি এমন কথা বলেন। খবর এএফপি’র।
টুইটার বার্তায় জেলেনস্কি বলেন, ‘মার্কিন প্রেসিডেন্টের সাথে কথা হয়েছে। এ সময় আমেরিকান  নেতা রাশিয়ার বিরুদ্ধে নিষেধাজ্ঞা ও ইউক্রেনকে প্রতিরক্ষা সহায়তা দেয়া বিষয়ে আলোচনা করেন।’
‘আমাদের অবশ্যই যত দ্রুত সম্ভব হানাদারদের থামাতে হবে।’
হোয়াইট হাউস জানায়, দুই নেতা ৩০ মিনিট ধরে কথা বলেন। এ সময় তারা ববি ইয়ার হলোকাস্ট মেমোরিয়ালের কাছে অবস্থিত কিয়েভের প্রধান টেলিভিশন টাওয়ারে মঙ্গলবারের গোলাবর্ষণসহ বেসামরিক বিভিন্ন স্থাপনায় রাশিয়ার বিমান হামলা জোরদারের বিষয় নিয়ে আলোচনা করেন।
দ্বিতীয় বিশ্বযুদ্ধ চলাকালে নাৎসিরা ববি ইয়ার গিরিখাতে ৩০ হাজারেরও বেশি ইহুদিকে হত্যা করে।
এ স্মৃতিসৌধের কাছে মঙ্গলবারের গোলাবর্ষণে পাঁচজন নিহত হয়। ইউক্রেনের কর্মকর্তারা এটিকে হুমকির মুখে ফেলে দেয়ায় মস্কোকে দায়ী করেছে।
রাশিয়ার ইউক্রেন আগ্রাসনের ষষ্ট দিনে তারা এ ফোনালাপ করেন। এ দিকে কিয়েভ ও পূর্বাঞ্চলীয় খারকিভ নগরীতে সহিংসতা ছড়িয়ে পড়েছে।
হোয়াইট হাউস জানায়, ‘প্রেসিডেন্ট বাইডেন চলমান নিরাপত্তা সহায়তা, আর্থিক ও মানবিক সাহায্য সরবরাহ করাসহ ইউক্রেনের জন্য যুক্তরাষ্ট্রের টেকসই সহায়তার ব্যাপারে গুরুত্বারোপ করেন।’

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat