ব্রেকিং নিউজ :
মওলানা আবদুল হামিদ খান ভাসানীর কবর জিয়ারত করলেন প্রধানমন্ত্রী নববর্ষ উদযাপনে ঢাবিতে বৈশাখী উৎসব আয়োজন ছাত্রদলের কৃষকদের আত্মনির্ভরশীল ও সচ্ছল করতেই কৃষক কার্ড : প্রধানমন্ত্রী কৃষক কার্ডে বদলে যাবে দেশের কৃষি অর্থনীতি: ড. রাশেদ আল মাহমুদ মাদক নির্মূলে শিগগিরই বিশেষ অভিযান শুরু হবে: স্বরাষ্ট্রমন্ত্রী আগামী বৈশাখ থেকে প্রতি জেলায় হবে গ্রামীণ খেলাধুলা : ক্রীড়া প্রতিমন্ত্রী কৃষক কার্ড বিতরণে রাজনৈতিক বিবেচনা বা অনিয়মের সুযোগ নেই: আইনমন্ত্রী নববর্ষে বাঙালি সাজে মুগ্ধতা ছড়ালেন বিদ্যা সিনহা মিম পহেলা বৈশাখের প্রেরণায় সাংস্কৃতিক অঙ্গনকে আরো সমৃদ্ধ করতে হবে: শ্রমমন্ত্রী দেশের সড়ক ব্যবস্থাপনায় অনিয়ম, বিশৃঙ্খলা ও অব্যবস্থাপনা বিরাজ করছে: জামায়াত আমির
  • প্রকাশিত : ২০২২-০৩-০৯
  • ৫০৪ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক

দক্ষিণ কোরিয়া উত্তর কোরিয়ার বেনামি একটি হাজাজ ও সাত ক্রু’কে আটক করেছে এবং এ সময় বাধা দেয়ার চেষ্টা করা একটি টহল জাহাজা লক্ষ্য করে তারা সতর্কতামূলক গুলি ছুড়ে। বুধবার এক কর্মকর্তা একথা জানান। খবর এএফপি’র।
প্রতিরক্ষা মন্ত্রণালয়ের এক কর্মকর্তা জানান, উত্তর কোরিয়ার ওই টহল জাহাজ মঙ্গলবার সকালে এ উপদ্বীপের পশ্চিম উপকূলে কার্যত: সমুদ্রসীমা অতিক্রম করে। এ সময় দক্ষিণ কোরিয়া অভিমুখে আসা একটি জাহাজকে ধাওয়া করা হয়।
ওই কর্মকর্তা আরো জানান, দক্ষিণ কোরিয়ার নৌবাহিনী উত্তর কোরিয়ার টহল জাহাজ লক্ষ্য করে সতর্কতামূলক গুলি ছুড়লে তা উত্তর কোরিয়া অভিমুখে ফিরে যায়।
প্রতিরক্ষা মন্ত্রণালয়ের কর্মকর্তা জানান, জব্দ করা জাহাজের সাত ক্রু’কে কর্তৃপক্ষ জিজ্ঞাসাবাদ করছে।
বার্তা সংস্থা ইয়োনহাপ পরিবেশিত খবরে বলা হয়, আটক করা ক্রু সদস্যরা কর্তৃপক্ষকে বলেন যে তারা ‘নেভিগ্যাশন ভুলের’ কারণে সমুদ্রসীমা অতিক্রম করেন এবং উত্তর কোরিয়ায় ফিরে যাওয়ার জোর দাবি জানিয়েছেন তারা।
ওই প্রতিরক্ষা কর্মকর্তা  এ ব্যাপারে বিস্তারিত জানাতে অস্বীকৃতি জানান। তবে তাদেরকে জিজ্ঞাসাবাদ করা অব্যাহত রয়েছে বলে তিনি উল্লেখ করেন।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat