ব্রেকিং নিউজ :
মওলানা আবদুল হামিদ খান ভাসানীর কবর জিয়ারত করলেন প্রধানমন্ত্রী নববর্ষ উদযাপনে ঢাবিতে বৈশাখী উৎসব আয়োজন ছাত্রদলের কৃষকদের আত্মনির্ভরশীল ও সচ্ছল করতেই কৃষক কার্ড : প্রধানমন্ত্রী কৃষক কার্ডে বদলে যাবে দেশের কৃষি অর্থনীতি: ড. রাশেদ আল মাহমুদ মাদক নির্মূলে শিগগিরই বিশেষ অভিযান শুরু হবে: স্বরাষ্ট্রমন্ত্রী আগামী বৈশাখ থেকে প্রতি জেলায় হবে গ্রামীণ খেলাধুলা : ক্রীড়া প্রতিমন্ত্রী কৃষক কার্ড বিতরণে রাজনৈতিক বিবেচনা বা অনিয়মের সুযোগ নেই: আইনমন্ত্রী নববর্ষে বাঙালি সাজে মুগ্ধতা ছড়ালেন বিদ্যা সিনহা মিম পহেলা বৈশাখের প্রেরণায় সাংস্কৃতিক অঙ্গনকে আরো সমৃদ্ধ করতে হবে: শ্রমমন্ত্রী দেশের সড়ক ব্যবস্থাপনায় অনিয়ম, বিশৃঙ্খলা ও অব্যবস্থাপনা বিরাজ করছে: জামায়াত আমির
  • প্রকাশিত : ২০২২-০৩-১১
  • ৪৮৩ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক

ভেনিজুয়েলার ভাইস-প্রেসিডেন্ট বৃহস্পতিবার রাশিয়ার প্রতি তার দেশের সমর্থন পুনর্ব্যক্ত করেছেন। তুরস্কে দেশটির পররাষ্ট্রমন্ত্রীর সাথে এক বৈঠক শেষে কারাকাস সমর্থন পুনর্ব্যক্ত করলো। তুরস্কে মস্কো ও কিয়েভের মধ্যে উচ্চ পর্যায়ের আলোচনা চলছে। খবর এএফপি’র।
রাশিয়ার ইউক্রেন আগ্রাসন প্রশ্নে মস্কোকে আন্তর্জাতিক অঙ্গন থেকে বিচ্ছিন্ন করতে ওয়াশিংটনের প্রচেষ্টার অংশ হিসেবে কারাকাসে প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোর সাথে বৈঠক করতে আকস্মিক মাকির্ন সফরের  কয়েকদিন পর ডেলসি রদ্রিগুয়েজ ও রাশিয়ার শীর্ষ কূটনীতিক সের্গেই লাভরভের মধ্যে এ বৈঠক হয়।
বৈঠকের পর রদ্রিগুয়েজ টুইটার বার্তায় বলেন, ‘আমাদের ভাল বন্ধু সের্গেই লাভরভের সাথে আমরা আলোচনা করেছি। এ বৈঠকে ভেনিজুয়েলার পররাষ্ট্রমন্ত্রী  ফেলিক্স প্লাসেনসিয়া ও তুরস্কের উচ্চ পর্যায়ের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
তিনি বলেন, ‘আমরা আমাদের কৌশলগত সম্পর্ক এবং জটিল আন্তর্জাতিক দৃশ্যপট নিয়ে পর্যালোচনা করেছি।’
তিনি আরো বলেন, ‘শান্তির উদ্দেশ্যে ভারসাম্য বজায় রাখার একটি উপায় হিসেবে রাষ্ট্রে সার্বভৌম সমতার নীতি ভেনিজুয়েলা পুন:নিশ্চিত করে।’
এদিকে ওয়াশিংটন রাশিয়ার আগ্রাসনের বিরুদ্ধে ইউক্রেনকে জোরালোভাবে সমর্থন করে মস্কোর বিরুদ্ধে নিষেধাজ্ঞা আরোপের জন্য আন্তর্জাতিক চাপ প্রয়োগের নেতৃত্ব দিচ্ছে। ভেনিজুয়েলা হচ্ছে রাশিয়ার একটি ঘনিষ্ট মিত্র দেশ এবং তারা মস্কোর প্রতি তাদের সমর্থন পুনর্ব্যক্ত করে বারবার বিবৃতি দিচ্ছে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat