ব্রেকিং নিউজ :
মওলানা আবদুল হামিদ খান ভাসানীর কবর জিয়ারত করলেন প্রধানমন্ত্রী নববর্ষ উদযাপনে ঢাবিতে বৈশাখী উৎসব আয়োজন ছাত্রদলের কৃষকদের আত্মনির্ভরশীল ও সচ্ছল করতেই কৃষক কার্ড : প্রধানমন্ত্রী কৃষক কার্ডে বদলে যাবে দেশের কৃষি অর্থনীতি: ড. রাশেদ আল মাহমুদ মাদক নির্মূলে শিগগিরই বিশেষ অভিযান শুরু হবে: স্বরাষ্ট্রমন্ত্রী আগামী বৈশাখ থেকে প্রতি জেলায় হবে গ্রামীণ খেলাধুলা : ক্রীড়া প্রতিমন্ত্রী কৃষক কার্ড বিতরণে রাজনৈতিক বিবেচনা বা অনিয়মের সুযোগ নেই: আইনমন্ত্রী নববর্ষে বাঙালি সাজে মুগ্ধতা ছড়ালেন বিদ্যা সিনহা মিম পহেলা বৈশাখের প্রেরণায় সাংস্কৃতিক অঙ্গনকে আরো সমৃদ্ধ করতে হবে: শ্রমমন্ত্রী দেশের সড়ক ব্যবস্থাপনায় অনিয়ম, বিশৃঙ্খলা ও অব্যবস্থাপনা বিরাজ করছে: জামায়াত আমির
  • প্রকাশিত : ২০২২-০৩-১৬
  • ৪৫৩ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক

ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলোনস্কি মঙ্গলাবার কানাডার পার্লামেন্টে দেয়া ভাষণে বলেছেন, রুশ আগ্রাসনের শুরু থেকে এ পর্যন্ত দেশটিতে ৯৭ শিশু নিহত হয়েছে। তিনি কিয়েভের জন্য  সহযোগিতা আরো ‘বৃদ্ধি’ করতে মিত্র দেশগুলোর প্রতি আবারো  অনুরোধ জানিয়েছেন। খবর এএফপি’র।
ওই ভিডিও ভাষণে ইউক্রেনের নেতা দেশটির বিভিন্ন স্মৃতি কমপ্লেক্স, শিক্ষা প্রতিষ্ঠান, হাসপাতাল, হাউজিং কমপ্লেক্স সবকিছু ধ্বংস করায় রাশিয়ার সামরিক বাহিনীকে দায়ী করেন।
জেলোনস্কি বলেন, ‘রাশিয়ার আগ্রাসনে ইতোমধ্যে ইউক্রেনের ৯৭ শিশু নিহত হয়েছে।’
তিনি বলেন, ‘আমরা আর কোন প্রাণহানি চাই না। আমরা বিচার চাই, প্রকৃত সহযোগিতা চাই। আর এই সহযোগিতা আমাদের জীবন বাঁচাতে, আমাদের জয়ী করতে সাহায্য করবে।’ এ সময় আইনপ্রণেতারা দাঁড়িয়ে তাকে সম্মান জানান।
এর আগে, প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো রাশিয়ার আরো ১৫ কর্মকর্তার ওপর নিষেধাজ্ঞা আরোপের ঘোষণা দেন। এদের মধ্যে সরকার ও সামরিক বাহিনীর এলিটরা রয়েছেন। তারা এই অবৈধ যুদ্ধে সহযোগিতা করছেন।
কানাডার নেতা বলেন, ‘ভøাদিমির পুতিনের মানব জীবনের প্রতি ভয়াবহ অবজ্ঞা কোন ভাবেই মেনে নেয়া যায় না। এ সময় তিনি অনুপ্রেরণার উদাহরণ হিসেবে জেলানস্কির প্রশংসা করেন।
তিনি বলেন, ‘আপনার মতো সাহসী নেতা পাওয়ায় বিশ্বের গণতন্ত্র ভাগ্যবান।’ তিনি ইউক্রেনের প্রতি তার দেশের অবিচল সমর্থনের প্রতিশ্রুতি ব্যক্ত করেন।
জেলোনস্কি রাশিয়ার বিরুদ্ধে নিষেধাজ্ঞা আরোপের পাশাপাশি কিয়েভকে সামরিক সরঞ্জামাদি ও মানবিক সাহায্য করায় কানাডাকে ধন্যবাদ জানান।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat