ব্রেকিং নিউজ :
নীলফামারীতে ফুয়েল কার্ড বিতরণ শুরু কৃতী শিক্ষার্থীরাই আগামী দিনের নেতৃত্ব দেবে : চসিক মেয়র ঠাকুরগাঁওয়ে বিশ্ব ধরিত্রী দিবস-২০২৬ পালিত এলজিআরডির অব্যবহৃত ২০০ ভবন স্বাস্থ্য মন্ত্রণালয়ে কাছে হস্তান্তরের উদ্যোগ নিয়েছে সরকার : প্রধানমন্ত্রী ডেপুটি স্পিকারের সঙ্গে হাজং সম্প্রদায়ের প্রতিনিধিদলের সৌজন্য সাক্ষাৎ নির্ধারিত সময়ের মধ্যে শ্রমিকদের বেতন-বোনাস নিষ্পত্তি করার আহ্বান শ্রমমন্ত্রীর ভার্চুয়াল উপস্থিতিতে সুপ্রিম কোর্টের বিচারিক কার্যক্রম মোবাইল ইউনিটে গ্রামেই হবে হৃদরোগের জটিল চিকিৎসা : স্বাস্থ্য প্রতিমন্ত্রী আমিনবাজারে বাস্তবায়িত হবে ‘বর্জ্য থেকে বিদ্যুৎ’ প্রকল্প : জলবায়ু পরিবর্তন প্রতিমন্ত্রী স্পিকারের সঙ্গে ঢাকায় নিযুক্ত চীনের রাষ্ট্রদূতের সাক্ষাৎ
  • প্রকাশিত : ২০২২-০৩-২৩
  • ৭৮২ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক

বলিউডের চেয়ে হলিউড সিনেমার খবরেই বেশি দেখা যায় অভিনেত্রী প্রিয়াঙ্কা চোপড়াকে। সেই ধারাবাহিকতায় এবার আরও একটি হলিউড সিনেমার খবরে শিরোনামের এলেন তিনি।
জানা গেছে, ঔপন্যাসিক শিল্পী সোমায়া গৌড়ার ‘সিক্রেট ডটার’ উপন্যাস অবলম্বনে সিনেমা নির্মাণ করতে যাচ্ছেন বিশ্বখ্যাত পরিচালক অ্যাম্হনি চেন। আর সেই সিনেমাটিতেই মুখ্য ভূমিকায় দেখা যাবে প্রিয়াঙ্কা চোপড়াকে। এরইমধ্যে সিনেমাটিতে অভিনয়ের জন্য চুক্তিবদ্ধ হয়েছেন এই অভিনেত্রী। সিনেমাটির নাম এখনও চূড়ান্ত করা না হলেও জানা গেছে এতে প্রিয়াঙ্কার সঙ্গে আরও অভিনয় করবেন হলিউড অভিনেত্রী সিয়েনা মিলার।
এছাড়াও সিনেমাটিতে আরও বেশকিছু চমক থাকছে। সিনেমাটির চিত্রনাট্য লিখবেন নিউইয়র্ক নিবাসী পরিচালক, প্রযোজক ও চিত্রনাট্যকার শ্রুতি গঙ্গোপাধ্যায়। জানা গেছে, দুই নারীর গল্প নিয়েই তৈরি হবে এই সিনেমাটি। নিজের নতুন সিনেমাটি নিয়ে দারুণ উচ্ছ্বসিত প্রিয়াঙ্কা। সিয়েনা মিলারের মতো আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন অভিনেত্রীর সঙ্গে কাজ করার জন্যও মুখিয়ে আছেন তিনি।
প্রিয়াঙ্কা বলেন, ‘সম্পূর্ণ ভিন্নধর্মী গল্পে সিনেমাটি নির্মিত হবে। উপন্যাসটি পড়ার সময়ও মুগ্ধ হয়েছিলাম। দুই নারীর জীবনের গল্প উঠে আসবে সিনেমাটিতে। যার একটি চরিত্রে আমি রূপায়ণ করব। অন্য চরিত্রটিতে অভিনয় করবেন জনপ্রিয় হলিউড অভিনেত্রী সিয়েনা মিলার। তার মতো অভিনেত্রীর সঙ্গে স্ক্রিন শেয়ার করব ভাবতেই উচ্ছ্বাস কাজ করছে। অপেক্ষা করুন দারুণ কিছু নিয়ে আসছি।’

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat