ব্রেকিং নিউজ :
মওলানা আবদুল হামিদ খান ভাসানীর কবর জিয়ারত করলেন প্রধানমন্ত্রী নববর্ষ উদযাপনে ঢাবিতে বৈশাখী উৎসব আয়োজন ছাত্রদলের কৃষকদের আত্মনির্ভরশীল ও সচ্ছল করতেই কৃষক কার্ড : প্রধানমন্ত্রী কৃষক কার্ডে বদলে যাবে দেশের কৃষি অর্থনীতি: ড. রাশেদ আল মাহমুদ মাদক নির্মূলে শিগগিরই বিশেষ অভিযান শুরু হবে: স্বরাষ্ট্রমন্ত্রী আগামী বৈশাখ থেকে প্রতি জেলায় হবে গ্রামীণ খেলাধুলা : ক্রীড়া প্রতিমন্ত্রী কৃষক কার্ড বিতরণে রাজনৈতিক বিবেচনা বা অনিয়মের সুযোগ নেই: আইনমন্ত্রী নববর্ষে বাঙালি সাজে মুগ্ধতা ছড়ালেন বিদ্যা সিনহা মিম পহেলা বৈশাখের প্রেরণায় সাংস্কৃতিক অঙ্গনকে আরো সমৃদ্ধ করতে হবে: শ্রমমন্ত্রী দেশের সড়ক ব্যবস্থাপনায় অনিয়ম, বিশৃঙ্খলা ও অব্যবস্থাপনা বিরাজ করছে: জামায়াত আমির
  • প্রকাশিত : ২০২২-০৩-২৩
  • ৪৪৮ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক

নিউজিল্যান্ড করোনা ভাইরাস নিয়ন্ত্রণে নেয়া কঠোর অভ্যন্তরীণ নিষেধাজ্ঞাসমূহ  চলতি সপ্তাহে শিথিল করছে। 
কারণ হিসেবে বুধবার দেশটির প্রধানমন্ত্রী জেসিন্ডা অরডার্ন জানান, সংক্রমণ চূড়ায় পৌঁেছছে এবং জনগণের মধ্যে উচ্চমাত্রার রোগ প্রতিরোধ ক্ষমতা তৈরি হয়েছে। 
অরডার্ন বলেন,  ঘরের বাইরে অধিক লোকের জমায়েতের ওপর যে নিষেধাজ্ঞা ছিল শুক্রবার থেকে তা বাতিল হচ্ছে। এর ফলে খেলাধুলা এবং কনসার্ট আয়োজন করা যাবে। এতে সীমিত লোকের উপস্থিতির যে নির্দেশনা ছিল তা আর মানতে হবে না।
এছাড়া আগামী চার এপ্রিল থেকে ভ্যাকসিন পাশ এবং স্ক্যানিং কোডের বাধ্য-বাধকতাও থাকবে না। এমনকি কর্মীদের জন্য টিকা না নিলে চাকুরি চ্যুতির যে নির্দেশনা ছিল তাও বাতিল করা হচ্ছে।
অরডার্ন বলেন, এ পর্যন্ত পাঁচ লাখেরও বেশি লোক করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছে। তবে বিশেষজ্ঞরা বলছেন, মূলত ১৭ লাখ লোক করোনায় সংক্রমিত হয়েছে। 
নিউজিল্যান্ডের ৯৫ শতাংশ লোককে সম্পূর্ণভাবে টিকার আওতায় আনা হয়েছে উল্লেখ করে তিনি বলেন, এর মানে করোনার বিরুদ্ধে আমাদের উচ্চ পর্যায়ে রোগ প্রতিরোধ ক্ষমতা তৈরি হয়েছে। 
নিউজিল্যান্ডে করোনায় ১১৭ জন মারা গেছে। করোনা নিয়ন্ত্রণে দেশটি যথেষ্ট সফল । 
এ প্রসঙ্গে তিনি বলেন, যদিও আমরা সফল হয়েছি। কিন্তু কাজটি ছিল অত্যন্ত কঠিন।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat