ব্রেকিং নিউজ :
মওলানা আবদুল হামিদ খান ভাসানীর কবর জিয়ারত করলেন প্রধানমন্ত্রী নববর্ষ উদযাপনে ঢাবিতে বৈশাখী উৎসব আয়োজন ছাত্রদলের কৃষকদের আত্মনির্ভরশীল ও সচ্ছল করতেই কৃষক কার্ড : প্রধানমন্ত্রী কৃষক কার্ডে বদলে যাবে দেশের কৃষি অর্থনীতি: ড. রাশেদ আল মাহমুদ মাদক নির্মূলে শিগগিরই বিশেষ অভিযান শুরু হবে: স্বরাষ্ট্রমন্ত্রী আগামী বৈশাখ থেকে প্রতি জেলায় হবে গ্রামীণ খেলাধুলা : ক্রীড়া প্রতিমন্ত্রী কৃষক কার্ড বিতরণে রাজনৈতিক বিবেচনা বা অনিয়মের সুযোগ নেই: আইনমন্ত্রী নববর্ষে বাঙালি সাজে মুগ্ধতা ছড়ালেন বিদ্যা সিনহা মিম পহেলা বৈশাখের প্রেরণায় সাংস্কৃতিক অঙ্গনকে আরো সমৃদ্ধ করতে হবে: শ্রমমন্ত্রী দেশের সড়ক ব্যবস্থাপনায় অনিয়ম, বিশৃঙ্খলা ও অব্যবস্থাপনা বিরাজ করছে: জামায়াত আমির
  • প্রকাশিত : ২০২২-০৩-২৩
  • ৬৯৫ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক

সিরাজগঞ্জের উল্লাপাড়ায় মোহনপুর বালিকা উচ্চ বিদ্যালয়ের ৮ম শ্রেণী পড়ুয়া স্কুল ছাত্রীকে শ্লীলতাহানি করার অভিযোগ এনে মঙ্গলবার সন্ধায় উল্লাপাড়া মডেল থানায় মামলা দায়ের করেছে ওই স্কুল পড়ুয়া ছাত্রীর পিতা।
থানায় মামলা সুত্রে জানা যায়, মেয়েটি বাড়ী হতে স্কুলে যাতায়াতের পথ রোধ করে দাড়ায় দহকুলা গ্রামের আব্দুস ছালামের ছেলে শফিকুল ইসলাম নামের বঘাটে লম্পট বিভিন্ন সময়ে ঐ ছাত্রীকে উত্যক্ত অশ্লীল কথা বার্তা বলে বিরক্ত করতো। বিষয়টি শফিকুল ইসলামকে মৌখিক ভাবে জানানো হলে সে আরো বেপরোয়া হয়ে ওঠে। গত সোমবার ( ২১ মার্চ) সকালে স্কুলে যাওয়ার পথে উপজেলার মোহনপুর ইউনিয়নের দহকুলা ব্রীজের রাস্তা রোধ করে শফিকুল ইসলাম অসৎ উদ্দেশ্য মটর সাইকেল যোগে ঐ স্কুল ছাত্রীকে তুলে নিয়ে যাওয়ার চেষ্টা করে। ঘটনার সময় মেয়েটির চিৎকারে আশে পাশের লোকজন এসে লম্পট ও দুঃচরিত্র শফিকুল ইসলামের হাত থেকে মেয়েটিকে উদ্ধার করে তার মা ও ভাতিজার হাতে তুলে দেন।
সেই সাথে এলাকাবাসী এগিয়ে আসলে ঘটনাস্থল থেকে দ্রুত পালিয়ে যায় লম্পট শফিকুল ইসলাম । এঘটনার পর হতে সন্ত্রাসি শফিকুল ইসলাম মেয়েটিকে উঠিয়ে নেওয়া ও মারধর করার হুমকি প্রদান করে আসছে। মেয়েটি সহ তার পরিবার আতংকে দিনাতিপাত করছে।
সন্ত্রাসী শফিকুল ইসলাম এলাকায় মেয়েদের উত্যক্ত ও দাঙ্গাবাজী করে আসছে দীর্ঘদিন ধরে। তার বেপরয়া সন্ত্রাসী কার্যকলপেও বাদ যায়নি মোহনপুর ইউপি সদস্য ও আওয়ামীলীগের ৩নং ওয়ার্ডের সভাপতি সেলিম পারভেজ রঞ্জু । তাকে মারধর করার এখন সে হাসপাতালে মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছে।
উল্লাপাড়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা হুমায়ন কবির জানান এ বিষয়ে একটি অভিযোগ পেয়েছি । অভিযোগের প্রেক্ষিতে আইনি প্রক্রিয়া চলমান রয়েছে ।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat