ব্রেকিং নিউজ :
ধর্মমন্ত্রীর ত্বরিত উদ্যোগে দেশে ফিরলেন আটকে পড়া ৩৩ উমরাহ যাত্রী এপ্রিলের মধ্যে বোয়িং চুক্তি, ডিসেম্বরের মধ্যে তৃতীয় টার্মিনাল চালুর লক্ষ্য: মিল্লাত উন্নয়ন কার্যক্রমের পাশাপাশি গণসচেতনতা বৃদ্ধি অত্যন্ত জরুরি : চসিক মেয়র রাজবাড়ীতে জেলেদের মাঝে চাল বিতরণ সাতক্ষীরায় পেশাজীবী গাড়ি চালকদের দক্ষতা ও সচেতনতা বৃদ্ধিমূলক কর্মশালা প্রধানমন্ত্রীর সঙ্গে অধ্যাপক আবদুল্লাহ আবু সায়ীদের বৈঠক নিম্ন আয়ের মানুষের আবাসন সমস্যা সমাধানে সরকারের বহুমুখী উদ্যোগ : গৃহায়ন মন্ত্রী উপসাগরীয় সংঘাত নিরসনে শান্তিপূর্ণ সমাধানের আহ্বান বাংলাদেশ-ওমানের বাংলাদেশ-ভারত অংশীদারিত্বে চিকিৎসা পর্যটনে গতি আসবে সরকারের এক ইঞ্চি জমির রাজস্বও ফাঁকি দেওয়ার সুযোগ দেওয়া হবে না : ভূমি প্রতিমন্ত্রী
  • প্রকাশিত : ২০২২-০৪-০৩
  • ৮৭৮ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক

বৈরালি মাছ শুধুমাত্র প্রবাহমান নদীতে পাওয়া যায়। বৃষ্টির নতুন পানির কারণে তিস্তা ও ধরলা নদীতে হঠাৎ চৈত্র মাসে পানির নতুন প্রবাহ সৃষ্টি হয়েছে। নতুন পানি পেয়ে নদীতে ঝাঁকে-ঝাঁকে বৈরালি মাছ নদীর কিনারায় এসে ডিম ছাড়ছে।
বৈরালি মাছের প্রজনন মৌসুম এখন, তাই নদীর কিনারায় ডিম ও রেণুতে ভরে গেছে। আঁচল ভর্তি পানি নিলে খালি চোখে দৃশ্যমান হয়। নতুন পানি পেয়ে ডিম ছাড়তে এসে জেলেদের জালে ঝাঁকে-ঝাঁকে বৈরালি মাছ ধরা পড়ছে। জেলেদের মুখে হাসি ফ্ুঁটে উঠেছে।
তিস্তা ও ধরলা পাড়ে ঘুরতে গিয়ে দেখা গেছে জেলেদের মাছ ধরার ধূম। তবে বৈরালি মাছ সাধারণত রাতে জেলেদের জালে ধরা পড়ে। এই মাছ রাতে ঝাঁক বেধে স্রোতের বিপরীতে এই সময় চলে। ডিম পাড়া শেষে আবার গভীর নদীতে ফিরে যায়।
ঝাঁক বেধে বৈরালি মাছ চলার সময় বোয়াল, বাঘাইড়, আইড়, কালবাউশ, বাইম, চিতল, খাকলাসহ নানা প্রজাতির ছোটবড় মাছ বৈরালি মাছকে খাদ্য হিসেবে শিকার করে। বৈরালি মাছ শিকার করতে এসে শিকারি মাছ জেলেদের শিকারে পরিণত হয়ে যায়। বড়-বড় মাছও জেলেদের জালে আটকা পড়ছে। বৈরালি মাছ সুস্বাদু তাই নদী পাড়ে প্রতি কেজি বৈরালি বিক্রি হচ্ছে ৩০০ থেকে ৪০০ টাকায়। সারারাত জেলেরা যে মাছ ধরে থাকে। সেই মাছ পাইকারগণ ভোরে এসে ঘাট হতে পাইকারি মূল্য কিনে নিয়ে যায়। এসব মাছ বাজারের আড়ৎদারদের মাধ্যমে খুচরা ভোক্তাদের কাছে পৌঁছায়।
প্রায় শুকিয়ে যাওয়া তিস্তা ও ধরলা নদীতে আজ তিস্তা ব্যারেজ পয়েন্ট ও ধরলা সেতু পয়েন্টে প্রায় ৫ হাজার কিউসেকের মতো পানি প্রবাহ রয়েছে। পানি উন্নয়ন বোর্ড বিষয়টি নিশ্চিত করেছে।
মৎস্য সম্পদ দপ্তর সূত্রে জানা গেছে, প্রাকৃতিক পরিবেশে নতুন পানিতে তিস্তা ও ধরলা নদীতে সকল প্রজাতির মিঠাপানির নদীর মাছ ডিম ছাড়ে। এসময় গভীর জল হতে মাছ ঝাঁকে-ঝাঁকে কূলে আসে। তাই জেলেদের জালে বৈরালিসহ নানা প্রজাতির মাছ ধরা পড়ছে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat