ব্রেকিং নিউজ :
মওলানা আবদুল হামিদ খান ভাসানীর কবর জিয়ারত করলেন প্রধানমন্ত্রী নববর্ষ উদযাপনে ঢাবিতে বৈশাখী উৎসব আয়োজন ছাত্রদলের কৃষকদের আত্মনির্ভরশীল ও সচ্ছল করতেই কৃষক কার্ড : প্রধানমন্ত্রী কৃষক কার্ডে বদলে যাবে দেশের কৃষি অর্থনীতি: ড. রাশেদ আল মাহমুদ মাদক নির্মূলে শিগগিরই বিশেষ অভিযান শুরু হবে: স্বরাষ্ট্রমন্ত্রী আগামী বৈশাখ থেকে প্রতি জেলায় হবে গ্রামীণ খেলাধুলা : ক্রীড়া প্রতিমন্ত্রী কৃষক কার্ড বিতরণে রাজনৈতিক বিবেচনা বা অনিয়মের সুযোগ নেই: আইনমন্ত্রী নববর্ষে বাঙালি সাজে মুগ্ধতা ছড়ালেন বিদ্যা সিনহা মিম পহেলা বৈশাখের প্রেরণায় সাংস্কৃতিক অঙ্গনকে আরো সমৃদ্ধ করতে হবে: শ্রমমন্ত্রী দেশের সড়ক ব্যবস্থাপনায় অনিয়ম, বিশৃঙ্খলা ও অব্যবস্থাপনা বিরাজ করছে: জামায়াত আমির
  • প্রকাশিত : ২০২২-০৪-০৭
  • ৪৭২ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক

রেডক্রসের একটি গাড়িবহর বুধবার ইউক্রেনের দক্ষিণাঞ্চলীয় জাপোরিঝজিয়া নগরীতে পৌঁছেছে। রাশিয়ার অবরুদ্ধ করে রাখা ইউক্রেনের বন্দর নগরী মারিওপোলে পৌঁছাতে ব্যর্থ হওয়ার পর তারা সেখানে পৌঁছালো। খবর এএফপি’র।
আন্তর্জাতিক রেডক্রস কমিটির (আইসিআরসি) সহযোগিতায় সাতটি বাস ও কমপক্ষে ৪০টি প্রাইভেট কার রাশিয়ার অধিকৃত বিভিন্ন এলাকা থেকে শত শত উদ্বাস্তু সরিয়ে নিতে ওই নগরীতে পৌঁছেছে। এ যুদ্ধের ছয় সপ্তাহের মধ্যে এটি হচ্ছে প্রথম সফল আন্তর্জাতিক অপসারণ।
আইসিআরসি জানায়, প্রকৃতপক্ষে সেখানে পৌঁছানো অধিকাংশ মানুষ মারিওপোল থেকে আসা। বর্তমানে নগরীটি ইউক্রেনের বাহিনীর নিয়ন্ত্রণে রয়েছে। রাশিয়া অধিকৃত পার্শ্ববর্তী বার্দিয়ানস্ক নগরী থেকে লোকজনকে সরিয়ে নেয়া হয়েছে।
আইসিআরসি মুখপাত্র লুসিল মারবিয়াউ এএফপি’কে বলেন, ‘এসব মানুষ আসলেই খুবই খারাপ অবস্থার মধ্যে রয়েছে।’
‘আমরা লোকজনের কথা শুনেছি, তারা কিভাবে মারিওপোল থেকে বের হয়েছে। সেখানে বর্তমানে কোন খাবার নেই, কোন পানি নেই এবং বিদ্যুত নেই।’
আইসিআরসি সামাজিক যোগাযোগ মাধ্যমে দেয়া পোস্টে জানায়, পাঁচশ’র বেশি উদ্বাস্তুকে জাপোরিঝঝিয়ায় আনা হয়েছে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat