ব্রেকিং নিউজ :
মওলানা আবদুল হামিদ খান ভাসানীর কবর জিয়ারত করলেন প্রধানমন্ত্রী নববর্ষ উদযাপনে ঢাবিতে বৈশাখী উৎসব আয়োজন ছাত্রদলের কৃষকদের আত্মনির্ভরশীল ও সচ্ছল করতেই কৃষক কার্ড : প্রধানমন্ত্রী কৃষক কার্ডে বদলে যাবে দেশের কৃষি অর্থনীতি: ড. রাশেদ আল মাহমুদ মাদক নির্মূলে শিগগিরই বিশেষ অভিযান শুরু হবে: স্বরাষ্ট্রমন্ত্রী আগামী বৈশাখ থেকে প্রতি জেলায় হবে গ্রামীণ খেলাধুলা : ক্রীড়া প্রতিমন্ত্রী কৃষক কার্ড বিতরণে রাজনৈতিক বিবেচনা বা অনিয়মের সুযোগ নেই: আইনমন্ত্রী নববর্ষে বাঙালি সাজে মুগ্ধতা ছড়ালেন বিদ্যা সিনহা মিম পহেলা বৈশাখের প্রেরণায় সাংস্কৃতিক অঙ্গনকে আরো সমৃদ্ধ করতে হবে: শ্রমমন্ত্রী দেশের সড়ক ব্যবস্থাপনায় অনিয়ম, বিশৃঙ্খলা ও অব্যবস্থাপনা বিরাজ করছে: জামায়াত আমির
  • প্রকাশিত : ২০২২-০৪-১১
  • ১২৫৫ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক

ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রী মোস্তফা জব্বার বলেছেন, বাংলাদেশ এখন ডিজিাল যন্ত্র উৎপাদনের কেন্দ্র হিসেবে প্রতিষ্ঠা লাভ করেছে। সরকারের ডিজিটাল প্রযুক্তি বান্ধব নীতির ফলে দেশে এখন ১৪টি মোবাইল ফোন উৎপাদনকারি কোম্পানি মোবাইল সেট উৎপাদন করছে। বাংলাদেশের তৈরি মোবাইল সেট শতকরা ৭০ ভাগ চাহিদা পূরন করছে। ক্রমান্বয়ে তা শতভাগে উন্নীত করা হবে। 
টেলিযোগাযোগমন্ত্রী কোম্পানি গুলোকে মোবাইল সেটের পাশাপাশি ল্যাপটপ, ট্যাব ও ডেস্কটপ উৎপাদনের আহবান জানান। 
গতকাল রোববার রাজধানীর একটি হোটেলে দেশে স্থাপিত কারখানা থেকে উৎপাদিত অপ্পো মোবাইল ফোনের নতুন ব্র্যান্ড এফ-২১ প্রো’র উদ্বোধনী অনুষ্টানে প্রধান অতিথির বক্তৃতায় তিনি এ কথা বলেন।
তিনি বলেন, বাংলাদেশে উৎপাদিত ডিজিটাল যন্ত্রের গুণগতমান নিশ্চিত করার পাশাপাশি গবেষণা ও উন্নয়নের প্রতি মোবাইল ফোন উৎপাদনকারী প্রতিষ্ঠানগুলোকে গুরুত্ব দিতে হবে। ডিজিটাল যন্ত্র উৎপাদকারী এবং রপ্তানীকারী বাংলাদেশ প্রতিষ্টায় প্রধানমন্ত্রী শেখ হাসিনার অঙ্গীকার তুলে ধরে তিনি বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা ২০১৫ সালের ৬ আগস্ট ডিজিটাল ডিভাইস উৎপাদন ও রপ্তানীকারক দেশ হিসেবে বাংলাদেশকে প্রতিষ্ঠিত করার যে স্বপ্ন জাতিকে দেখিয়েছেন, তা আজ পূরণ হয়েছে। 
নেপাল ও নাইজেরিয়াসহ বিশ্বের বহু দেশে মোবাইল, ল্যাপটপ ও কম্পিউটার রপ্তানি করা হচ্ছে। ফাইভ-জি মোবাইল ফোন যুক্তরাষ্ট্রে রপ্তানি হচ্ছে বলে মন্ত্রী জানান।
 তিনি বলেন, সৌদি আরবেও আইওটি যন্ত্র রপ্তানি হচ্ছে। তিনি মোবাইল ডাটা মেয়াদহীন করার জন্য টেলিকম অপারেটরদের প্রতি আহবান জানান। তিনি বলেন, সব অপারেটরদেরকে টেলিটকের মতো মেয়াদহীন ডাটার প্যাকেজ প্রদানের আহবান জানান। 
অনুষ্টানে বিটিআরসি চেয়ারম্যান শ্রাম সুন্দর শিকদার উপস্থিত ছিলেন।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat