ব্রেকিং নিউজ :
ধর্মমন্ত্রীর ত্বরিত উদ্যোগে দেশে ফিরলেন আটকে পড়া ৩৩ উমরাহ যাত্রী এপ্রিলের মধ্যে বোয়িং চুক্তি, ডিসেম্বরের মধ্যে তৃতীয় টার্মিনাল চালুর লক্ষ্য: মিল্লাত উন্নয়ন কার্যক্রমের পাশাপাশি গণসচেতনতা বৃদ্ধি অত্যন্ত জরুরি : চসিক মেয়র রাজবাড়ীতে জেলেদের মাঝে চাল বিতরণ সাতক্ষীরায় পেশাজীবী গাড়ি চালকদের দক্ষতা ও সচেতনতা বৃদ্ধিমূলক কর্মশালা প্রধানমন্ত্রীর সঙ্গে অধ্যাপক আবদুল্লাহ আবু সায়ীদের বৈঠক নিম্ন আয়ের মানুষের আবাসন সমস্যা সমাধানে সরকারের বহুমুখী উদ্যোগ : গৃহায়ন মন্ত্রী উপসাগরীয় সংঘাত নিরসনে শান্তিপূর্ণ সমাধানের আহ্বান বাংলাদেশ-ওমানের বাংলাদেশ-ভারত অংশীদারিত্বে চিকিৎসা পর্যটনে গতি আসবে সরকারের এক ইঞ্চি জমির রাজস্বও ফাঁকি দেওয়ার সুযোগ দেওয়া হবে না : ভূমি প্রতিমন্ত্রী
  • প্রকাশিত : ২০২২-০৪-১৪
  • ৮৯৭ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক

রুশ সামরিক বাহিনী বুধবার হুমকি দিয়ে বলেছে, ইউক্রেনের সৈন্যরা যদি রাশিয়ার ভূখন্ডে অব্যাহত হামলা চালায় তাহলে রাজধানী কিয়েভে ইউক্রেনের কমান্ড সেন্টারে হামলা চালানো হবে।
রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রনালয় এক বিবৃতিতে বলেছে, ‘আমরা ইউক্রেনীয় সেনাদের নাশকতা চালানোর এবং রাশিয়ার ভূখন্ডে হামলা চালানোর চেষ্টা দেখেছি।’ ‘যদি এই ধরণের ঘটনা চলতে থাকে তাহলে রাশিয়ান বাহিনী কিয়েভসহ সকল কমান্ড সেন্টারে বিমান হামলা চালাবে।’
রাশিয়ার প্রেসিডেন্ট ভøাদিমির পুতিন গত ২৪ ফেব্রুয়ারি ইউক্রেনে সেনা পাঠানোর পর থেকে মস্কো অভিযোগ করে আসছে কিয়েভ বাহিনী রাশিয়ার দক্ষিণাঞ্চলীয় ভূখন্ডে হামলা চালাচ্ছে।
এই মাসের শুরুর দিকে রাশিয়ান বাহিনী কিয়েভের উত্তরাঞ্চল থেকে সরে এসেছে। এখন তারা পূর্ব ইউক্রেনের আরো বেশী এলাকা দখলের চেষ্টা চালাচ্ছে।
রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রনালয় বলেছে, তাদের সেনারা এখন বন্দর নগরী মারিউপুল পুরোপুরি নিয়ন্ত্রনে নিয়েছে।
মন্ত্রনালয় জানায়, ইউক্রেনীয় সৈন্য এবং আজভ ব্যাটালিয়নের সদস্যদের ঘেরাও করে ফেলা হয়েছে। তাদের পালানোর কোন সুযোগ নেই।
আজভ ব্যাটালিয়নের সৈন্যরা রাশিয়া অধিকৃত ক্রিমিয়া এবং ইউক্রেনের পূর্বাঞ্চলে রাশিয়া পন্থী বিচ্ছিন্নতাবাদীদের সাথে মারিউপুলে তীব্র লড়াই চালিয়ে যাচ্ছে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat