ব্রেকিং নিউজ :
ধর্মমন্ত্রীর ত্বরিত উদ্যোগে দেশে ফিরলেন আটকে পড়া ৩৩ উমরাহ যাত্রী এপ্রিলের মধ্যে বোয়িং চুক্তি, ডিসেম্বরের মধ্যে তৃতীয় টার্মিনাল চালুর লক্ষ্য: মিল্লাত উন্নয়ন কার্যক্রমের পাশাপাশি গণসচেতনতা বৃদ্ধি অত্যন্ত জরুরি : চসিক মেয়র রাজবাড়ীতে জেলেদের মাঝে চাল বিতরণ সাতক্ষীরায় পেশাজীবী গাড়ি চালকদের দক্ষতা ও সচেতনতা বৃদ্ধিমূলক কর্মশালা প্রধানমন্ত্রীর সঙ্গে অধ্যাপক আবদুল্লাহ আবু সায়ীদের বৈঠক নিম্ন আয়ের মানুষের আবাসন সমস্যা সমাধানে সরকারের বহুমুখী উদ্যোগ : গৃহায়ন মন্ত্রী উপসাগরীয় সংঘাত নিরসনে শান্তিপূর্ণ সমাধানের আহ্বান বাংলাদেশ-ওমানের বাংলাদেশ-ভারত অংশীদারিত্বে চিকিৎসা পর্যটনে গতি আসবে সরকারের এক ইঞ্চি জমির রাজস্বও ফাঁকি দেওয়ার সুযোগ দেওয়া হবে না : ভূমি প্রতিমন্ত্রী
  • প্রকাশিত : ২০২২-০৪-১৫
  • ৭৬৪ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক

পানি সম্পদ উপমন্ত্রী ও আওয়ামী লীগের সাবেক সাংগঠনিক সম্পাদক একেএম এনামুল হক শামীম এমপি বলেছেন, অতীতের মতো ছাত্রলীগকে সকল ষড়যন্ত্রের বিরুদ্ধে বলিষ্ঠ ভূমিকা রাখতে হবে।
তিনি বলেন, ষড়যন্ত্রকারীদের বিরুদ্ধে রুখে দাঁড়াতে হবে। কারণ, বাংলাদেশের ইতিহাস মানেই ছাত্রলীগের ইতিহাস। ১৯৪৮ সালে প্রতিষ্ঠার পর থেকে আজ পর্যন্ত মানুষের অধিকার আদায়ের সব আন্দোলন-সংগ্রামে ছাত্রলীগ ওতপ্রোতভাবে জড়িতছিল। তাই ছাত্রলীগের কাছে মানুষের প্রত্যাশাও অনেক বেশি।
আজ শরীয়তপুরের নড়িয়া উপজেলার রাজনগর ইউনিয়নে ছাত্রলীগের এক সমাবেশে ভার্চুয়ালি যুক্ত হয়ে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
পানি সম্পদ উপমন্ত্রী বলেন, জিয়াউর রহমান-খালেদা জিয়া ছাত্রদলের হাতে অস্ত্র তুলে দিয়েছিলেন। আর দেশরতœ শেখ হাসিনা ছাত্রলীগের নেতাকর্মীদের হাতে বইখাতা তুলে দিয়েছিলেন। দেশের সকল দুর্যোগে ছাত্রলীগ সবসময় অগ্রণী ভূমিকা পালন করেছে। ছাত্রলীগ সবসময় প্রগতি ও উন্নয়নের জন্য অতীতের মতো কাজ করে জননেত্রী শেখ হাসিনার হাতকে শক্তিশালী করবে। অতীতের মতো ছাত্রলীগকে সকল ষড়যন্ত্রের বিরুদ্ধে বলিষ্ঠ ভূমিকা রাখতে হবে।
এনামুল হক শামীম বলেন, ২০০১ সালের প্রহসনের নির্বাচনে সারাদেশে বিএনপি-জামায়াত জোট সরকারের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তুলেছিলো ছাত্রলীগ। ২০১৪ সালের নির্বাচনে বিএনপির আগুন সন্ত্রাসের বিরুদ্ধেও রুখে দাঁড়িয়েছিলো ছাত্রলীগ। আমাদের সৌভাগ্য এককালের ছাত্রলীগ নেত্রী আজকের বাংলাদেশের প্রধানমন্ত্রী। যার বলিষ্ঠ নেতৃৃত্বে আজ বিশ্বে বাংলাদেশ এক অনন্য উচ্চতায় নিয়ে গেছেন।
ছাত্রলীগের সাবেক সভাপতি এনামুল হক শামীম আরও বলেন, ‘এতিমের টাকা আত্মসাৎ করে খাওয়া সাজাপ্রাপ্ত আসামি বেগম খালেদা জিয়া ও দুর্নীতিবাজ তারেক রহমানরা দেশবিরোধী ষড়যন্ত্রে লিপ্ত। এই ষড়যন্ত্রের জবাব দিতে ছাত্রলীগকে সর্বদা প্রস্তুত থাকতে হবে।’
নড়িয়া উপজেলা ছাত্রলীগের আহ্বায়ক আসাদুজ্জামান বিপ্লবের সভাপতিত্বে ও যুগ্ম আহবায়ক স্বপন দেওয়ানের সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন, রাজনগর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা নুরুল ইসলাম মীরমালত, সাধারণ সম্পাদক ও ইউপি চেয়ারম্যান আবু আলেম মাদবর, নড়িয়া সরকারি কলেজ ছাত্রলীগের আহবায়ক ইমরান খান, উপজেলা ছাত্রলীগের যুগ্ম আহবায়ক রফিকুল ইসলাম আকাশ, শিমুল হাওলাদার, সদস্য নয়ন সিকদার, নুর এ আলম, আতিকুর রহমান নকিব প্রমুখ। পরে অনুষ্ঠানে আগতদের মাঝে ইফতার বিতরণ করা হয়।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat