ব্রেকিং নিউজ :
ঈদে মিলাদুন্নবী (সা.)-এর গুরুত্ব ও তাৎপর্য ২০২৪-এর গণঅভ্যুত্থানে তরুণরাই শক্তি ও সাহস জুগিয়েছে : স্বাস্থ্যমন্ত্রী ভাষা শিখে বিনা খরচে ডিপ্লোমা প্রকৌশলীদের জাপানে চাকরির সুযোগ : মাহদী আমিন সুনামগঞ্জ সরকারি জুবিলী উচ্চ বিদ্যালয়ের কৃর্তি শিক্ষার্থীদের সংবর্ধনা ‘আমাদের চট্টগ্রাম’ অ্যাপে অভিযোগ: চসিকের উচ্ছেদ অভিযান সাতক্ষীরায় সড়ক দুর্ঘটনায় হতাহতদের পরিবারের মধ্যে চেক বিতরণ বরগুনায় প্লাস্টিক দূষণ ও বর্জ্য ব্যবস্থাপনা বিষয়ক সভা মহানবীর (সা.) আদর্শ অনুসরণে শান্তিপূর্ণ বাংলাদেশ গড়ার আহ্বান প্রধানমন্ত্রীর স্বাস্থ্যসেবায় ডিপ্লোমা ফার্মাসিস্টদের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ : আতিকুর রহমান রুমন ঢাকার পানি সংকট মোকাবিলায় ডেনমার্কের সহযোগিতা কার্যকর ভূমিকা রাখবে : এলজিআরডি মন্ত্রী
  • প্রকাশিত : ২০২২-০৪-২২
  • ৪৯০ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক

আমেরিকান রাষ্ট্রগুলোর সংগঠন (ওএএস) একটি স্থায়ী পর্যবেক্ষক দেশ হিসেবে দায়িত্ব পালন করা রাশিয়ার পদ বৃহস্পতিবার স্থগিত করেছে। মস্কো ইউক্রেন থেকে তাদের সৈন্য প্রত্যাহার ও ‘দেশটির শত্রুতা’ বন্ধ না করা পর্যন্ত এ সিদ্ধান্ত বহাল থাকবে। খবর এএফপি’র।
এ আঞ্চলিক ব্লকের নির্বাহী কমিটি স্থায়ী পরিষদ সক্রিয় ৩৪ সদস্যের মধ্যে ২৫ ভোট এমন প্রস্তাবের পক্ষে পড়ায় তারা তা গ্রহণ করে। এ প্রস্তাবের বিপক্ষে কোন ভোট পড়েনি। তবে এক্ষেত্রে আটটি সদস্য দেশ ভোটদানে বিরত থাকে। 
এ প্রস্তাবে বলা হয়, ওএএস ‘দ্রুততার সাথে’ রাশিয়ার পর্যবেক্ষকের পদ বাতিল করে। মস্কো ‘আন্তর্জাতিকভাবে স্বীকৃত ইউক্রেনের সীমান্ত থেকে তাদের সামরিক বাহিনী ও সরঞ্জামাদি প্রত্যাহার এবং দেশটির সরকারের শত্রুতা বন্ধ করা ও সংলাপ এবং কূটনীতির পথে ফিরে না আসা পর্যন্ত এ পদক্ষেপ কার্যকর থাকবে।’ 
প্রস্তাবে বলা হয়, মস্কো এসব শর্ত পূরণ করলে এ পদে ফের বহাল হতে পারবে।
মার্কিন পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টোনি ব্লিনকেন বলেন, ‘যুক্তরাষ্ট্র এমন পদক্ষেপ গ্রহণকে স্বাগত জানাচ্ছে’। তিনি আরো বলেন, ‘ওএএসের আজকের পদক্ষেপ ইউক্রেনকে একটি স্পষ্ট বার্তা দিয়েছে।’
ব্লিনকেন বলেন, ‘আমেরিকাসের অধিকাংশ দেশ রাশিয়ার বিবেকবর্জিত যুদ্ধ বন্ধে, তাদের দেশের সৈন্য প্রত্যাহারে এবং আন্তর্জাতিক আইন মেনে চলতে ক্রেমলিনের প্রতি আহ্বান জানিয়েছে।’
রাশিয়ার ইউক্রেন আগ্রাসন প্রশ্নে জাতিসংঘ মানবাধিকার পরিষদ থেকে ইতোমধ্যে রাশিয়াকে বাদ দেয়া হয়েছে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat