ব্রেকিং নিউজ :
মওলানা আবদুল হামিদ খান ভাসানীর কবর জিয়ারত করলেন প্রধানমন্ত্রী নববর্ষ উদযাপনে ঢাবিতে বৈশাখী উৎসব আয়োজন ছাত্রদলের কৃষকদের আত্মনির্ভরশীল ও সচ্ছল করতেই কৃষক কার্ড : প্রধানমন্ত্রী কৃষক কার্ডে বদলে যাবে দেশের কৃষি অর্থনীতি: ড. রাশেদ আল মাহমুদ মাদক নির্মূলে শিগগিরই বিশেষ অভিযান শুরু হবে: স্বরাষ্ট্রমন্ত্রী আগামী বৈশাখ থেকে প্রতি জেলায় হবে গ্রামীণ খেলাধুলা : ক্রীড়া প্রতিমন্ত্রী কৃষক কার্ড বিতরণে রাজনৈতিক বিবেচনা বা অনিয়মের সুযোগ নেই: আইনমন্ত্রী নববর্ষে বাঙালি সাজে মুগ্ধতা ছড়ালেন বিদ্যা সিনহা মিম পহেলা বৈশাখের প্রেরণায় সাংস্কৃতিক অঙ্গনকে আরো সমৃদ্ধ করতে হবে: শ্রমমন্ত্রী দেশের সড়ক ব্যবস্থাপনায় অনিয়ম, বিশৃঙ্খলা ও অব্যবস্থাপনা বিরাজ করছে: জামায়াত আমির
  • প্রকাশিত : ২০২২-০৪-২৬
  • ১০৯১ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক

বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশনে (ইউজিসি) দু’দিনব্যাপী ‘ই-নথি’ বিষয়ক প্রশিক্ষণ শুরু হয়েছে।আজ কমিশনের ই-গভর্ন্যান্স ও উদ্ভাবন কর্মপরিকল্পনা বাস্তবায়নের অংশ হিসেবে এই প্রশিক্ষণের আয়োজন করা হয়।
কমিশনের সচিব ড. ফেরদৌস জামানের সভাপতিত্বে উদ্বোধন অনুষ্ঠানে ইউজিসি সদস্য ও ইনোভেশন টিমের আহ্বায়ক প্রফেসর ড. মুহাম্মদ আলমগীর প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। প্রফেসর আলমগীর বলেন, ডিজিটাল বাংলাদেশ বাস্তবায়ন ও পেপারলেস অফিস করার ক্ষেত্রে ই-নথি অত্যন্ত গুরুত্বপূর্ণ।
তিনি দাপ্তরিক কাজে গতি, স্বচ্ছতা ও জবাবদিহিতা বাড়াতে ইউজিসি ও দেশের বিশ্ববিদ্যালয়গুলোকে ই-নথি বাস্তবায়নের আহ্বান জানান।
ড. ফেরদৌস জামান বলেন, নাগরিক সেবাকে আরো গতিশীল করতে ই নথির ব্যবহার বাড়াতে হবে। উচ্চশিক্ষা প্রতিষ্ঠানে সেবা প্রত্যাশীদের ভোগান্তি কমাতে সেবা সহজীকরণ, গুণগত সেবা প্রদানের জন্য সংশ্লিষ্টদের নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালনের আহ্বান জানান তিনি।
প্রশিক্ষণে ভার্চুয়াল অফিস ম্যানেজমেন্ট, প্রোফাইল ব্যবস্থাপনা, ডাক আপলোড প্রক্রিয়া, ডাক ব্যবস্থাপনা, ডাক নথিতে উপস্থাপন পদ্ধতি, নথি ও পত্রজারি, নথি ব্যবস্থাপনা এবং নথি মোবাইল অ্যাপ এর ব্যবহার ইত্যাদি বিষয় আলোচিত হবে।
ইউজিসি সিনিয়র সহকারী পরিচালক রবিউল ইসলামের সঞ্চালনায় প্রশিক্ষণে কমিশনের বিভিন্ন পর্যায়ের ১৫ জন কর্মকর্তা অংশগ্রহণ করেন।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat