ব্রেকিং নিউজ :
মওলানা আবদুল হামিদ খান ভাসানীর কবর জিয়ারত করলেন প্রধানমন্ত্রী নববর্ষ উদযাপনে ঢাবিতে বৈশাখী উৎসব আয়োজন ছাত্রদলের কৃষকদের আত্মনির্ভরশীল ও সচ্ছল করতেই কৃষক কার্ড : প্রধানমন্ত্রী কৃষক কার্ডে বদলে যাবে দেশের কৃষি অর্থনীতি: ড. রাশেদ আল মাহমুদ মাদক নির্মূলে শিগগিরই বিশেষ অভিযান শুরু হবে: স্বরাষ্ট্রমন্ত্রী আগামী বৈশাখ থেকে প্রতি জেলায় হবে গ্রামীণ খেলাধুলা : ক্রীড়া প্রতিমন্ত্রী কৃষক কার্ড বিতরণে রাজনৈতিক বিবেচনা বা অনিয়মের সুযোগ নেই: আইনমন্ত্রী নববর্ষে বাঙালি সাজে মুগ্ধতা ছড়ালেন বিদ্যা সিনহা মিম পহেলা বৈশাখের প্রেরণায় সাংস্কৃতিক অঙ্গনকে আরো সমৃদ্ধ করতে হবে: শ্রমমন্ত্রী দেশের সড়ক ব্যবস্থাপনায় অনিয়ম, বিশৃঙ্খলা ও অব্যবস্থাপনা বিরাজ করছে: জামায়াত আমির
  • প্রকাশিত : ২০২২-০৪-২৬
  • ৮৯১ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক

টাঙ্গাইল জেলায় আজ ডাকাতির মামলায় একজনকে দশবছর এবং ছয়জনকে আটবছর করে সশ্রম কারাদন্ড দিয়েছে আদালত।
আজ মঙ্গলবার দুপুরে টাঙ্গাইলের দ্বিতীয় অতিরিক্ত জেলা ও দায়রা জজ মোহাম্মদ মোরশেদ আলম এ রায় প্রদান করেন।
দ-প্রাপ্তরা হলো- বাসাইল উপজেলার করাতিপাড়া গ্রামের মফিদুল ইসলাম, সম্রাট, রূপন মিয়া, রবিন মিয়া, সুজন মিয়া এবং রাজন মিয়া। দন্ডিতদের মধ্যে মফিদুলকে ১০ বছরের কারাদন্ড এবং ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। বাকি সবাইকে ৮ বছর করে কারাদন্ড দেওয়া হয়েছে।
রায় ঘোষনাকালে মফিদুল ও রূপন আদালতে উপস্থিত ছিল। বাকিরা এখনও পলাতক রয়েছে।
আদালতের অতিরিক্ত পাবলিক প্রসিকিউটর মনিরুল ইসলাম খান জানান, ২০১৭ সালের ২৩ আগস্ট দিবাগত রাতে বাসাইল উপজেলার করাতিপাড়া গ্রামে আইনজীবী বীর মুক্তিযোদ্ধা আবুল আজাদের বাড়িতে ডাকাতির ঘটনা ঘটে। ডাকাতদল গ্রিল কেটে ঘরে ঢুকে আবুল আজাদ ও তার স্ত্রী শামীমা আজাদকে ধারালো অস্ত্র দিয়ে আঘাত করে। ডাকাতরা ১৪ ভরি সোনার গহনাসহ সাত লক্ষাধিক টাকার মালপত্র লুট করে। ঘটনার পরদিন আবুল আজাদ বাদী হয়ে অজ্ঞাত ব্যক্তিদের আসামি করে বাসাইল থানায় ডাকাতির মামলা দায়ের করেন।
তিনি জানান, এ ঘটনায় তদন্ত শেষে পুলিশ ২০১৮ সালের ১ এপ্রিল আদালতে অভিযোগপত্র দাখিল করে। বিভিন্ন তথ্য-উপাত্ত ও জবানবন্দি পর্যালোচনা ও শুনানী শেষে আজ মঙ্গলবার আদালত এ রায় প্রদান করেন।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat