ব্রেকিং নিউজ :
মওলানা আবদুল হামিদ খান ভাসানীর কবর জিয়ারত করলেন প্রধানমন্ত্রী নববর্ষ উদযাপনে ঢাবিতে বৈশাখী উৎসব আয়োজন ছাত্রদলের কৃষকদের আত্মনির্ভরশীল ও সচ্ছল করতেই কৃষক কার্ড : প্রধানমন্ত্রী কৃষক কার্ডে বদলে যাবে দেশের কৃষি অর্থনীতি: ড. রাশেদ আল মাহমুদ মাদক নির্মূলে শিগগিরই বিশেষ অভিযান শুরু হবে: স্বরাষ্ট্রমন্ত্রী আগামী বৈশাখ থেকে প্রতি জেলায় হবে গ্রামীণ খেলাধুলা : ক্রীড়া প্রতিমন্ত্রী কৃষক কার্ড বিতরণে রাজনৈতিক বিবেচনা বা অনিয়মের সুযোগ নেই: আইনমন্ত্রী নববর্ষে বাঙালি সাজে মুগ্ধতা ছড়ালেন বিদ্যা সিনহা মিম পহেলা বৈশাখের প্রেরণায় সাংস্কৃতিক অঙ্গনকে আরো সমৃদ্ধ করতে হবে: শ্রমমন্ত্রী দেশের সড়ক ব্যবস্থাপনায় অনিয়ম, বিশৃঙ্খলা ও অব্যবস্থাপনা বিরাজ করছে: জামায়াত আমির
  • প্রকাশিত : ২০২২-০৪-২৭
  • ৬৫৬ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক

তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তায়িপ এরদোগান বৃহস্পতিবার সৌদি আরব সফরে যাবেন। ২০১৮ সালে দেশটির ইস্তাম্বুল কনস্যুলেটে রিয়াদের কট্টর সমালোচক জামাল খাশোগি নিহত হওয়ার পর এটি তার প্রথম সফর। খবর এএফপি’র।
ইস্তাম্বুলের একটি আদালত চলতি মাসে এ নিষ্ঠুর হত্যাকা-ে জড়িত সন্দেহভাজন ২৬ সৌদি নাগরিকের অনুপস্থিতিতে এ বিচার স্থগিত করে মামলাটি সৌদি আরবে স্থানান্তরের পর তিনি দুই দিনের এ সফরে যাচ্ছেন।
২০১৮ সালের ২ অক্টোবর ইস্তাম্বুলে সৌদি কনস্যুলেটের ভিতরে ৫৯ বছর বয়সী এ সাংবাদিক নিহত হন। সেখানে এ ভয়ানক হত্যার ঘটনায় বিশ্ব স্তম্ভিত হয়।
এ হত্যার ঘটনায় তদন্তের প্রাক্কালে চাপের মুখে পড়ায় তুরস্ক রিয়াদকে বিক্ষুব্ধ করে। এ ব্যাপারে এরদোগান বলেন, সৌদি সরকারের ‘উচ্চ পর্যায়ের নির্দেশে এ নির্মম হত্যাকা- ঘটানো হয়।’
এ ঘটনাকে কেন্দ্র করে আঞ্চলিক এ দুই সুন্নি শক্তির মধ্যে সম্পর্কের দ্রুত অবনতি ঘটে এবং সৌদি আরব অনানুষ্ঠানিকভাবে তুরস্কের অর্থনীতির ওপর চাপ সৃষ্টির চেষ্টা করে ও গুরুত্বপূর্ণ তুর্কি আমদানি বর্জন করে।
এরদোগান ইতোমধ্যে মিশর ও সংযুক্ত আবর আমিরাতের সাথে সম্পর্কোন্নয়নে চেষ্টা চালায়। তারা তুরস্কে নতুন বিনিয়োগ প্যাকেজের ব্যাপারে সম্মত হয়।
তুরস্কের এক কর্মকর্তা এএফপি’কে বলেন, এরদোগান তার রিয়াদ সফর চলাকালে কোন আনুষ্ঠানিক ঘোষণা দেবেন বলে আশা করা হচ্ছে না।
ওই কর্মকর্তা জানান,  এ সফরকালে এরদোগানের সৌদি আরবের বাদশাহ’র সাথে সাক্ষাত করার কথা রয়েছে।
তিনি আরো জানান, আলোচনায় অংশ নেয়া প্রতিনিধি দলে যুবরাজ মোহাম্মাদ বিন সালমান থাকতে পারেন বলে ধারণা করা হচ্ছে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat