ব্রেকিং নিউজ :
ধর্মমন্ত্রীর ত্বরিত উদ্যোগে দেশে ফিরলেন আটকে পড়া ৩৩ উমরাহ যাত্রী এপ্রিলের মধ্যে বোয়িং চুক্তি, ডিসেম্বরের মধ্যে তৃতীয় টার্মিনাল চালুর লক্ষ্য: মিল্লাত উন্নয়ন কার্যক্রমের পাশাপাশি গণসচেতনতা বৃদ্ধি অত্যন্ত জরুরি : চসিক মেয়র রাজবাড়ীতে জেলেদের মাঝে চাল বিতরণ সাতক্ষীরায় পেশাজীবী গাড়ি চালকদের দক্ষতা ও সচেতনতা বৃদ্ধিমূলক কর্মশালা প্রধানমন্ত্রীর সঙ্গে অধ্যাপক আবদুল্লাহ আবু সায়ীদের বৈঠক নিম্ন আয়ের মানুষের আবাসন সমস্যা সমাধানে সরকারের বহুমুখী উদ্যোগ : গৃহায়ন মন্ত্রী উপসাগরীয় সংঘাত নিরসনে শান্তিপূর্ণ সমাধানের আহ্বান বাংলাদেশ-ওমানের বাংলাদেশ-ভারত অংশীদারিত্বে চিকিৎসা পর্যটনে গতি আসবে সরকারের এক ইঞ্চি জমির রাজস্বও ফাঁকি দেওয়ার সুযোগ দেওয়া হবে না : ভূমি প্রতিমন্ত্রী
  • প্রকাশিত : ২০২২-০৫-০৩
  • ৯১৩ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক

ঈদুল ফিতরের নামাজ শুরুর পুর্বেই হঠাৎ করেই বৈশাখের প্রবল ঝড়ো হাওয়া সাথে বজ্র-বৃষ্টি শুরু হওয়ায় নির্ধারিত সময়ের প্রায় ১ ঘন্টা পর জেলা কেন্দ্রীয় জামে মসজিদসহ ১৩০টি মসজিদে ঈদুল ফিতরের প্রথম নামাজ অনুষ্ঠিত হয়েছে।
দীর্ঘ দুই বছর পর এই প্রথম বারের মত কুষ্টিয়া শহর ও তার আশপাশের এলাকায় প্রায় ৩ শতাধিক ঈদগাহে ঈদুল ফিতরের নামাজ আদায়ের প্রস্তুতি নেয়া হয়েছিল।
সকাল সাড়ে ৮টায় কুষ্টিয়া বড় মসজিদে আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক মাহবুবউল আলম হানিফ এমপি ঈদুল ফিতরের প্রথম নামাজ আদায় করেন। এ সময় এক সংক্ষিপ্ত বক্তব্যে উপস্থিত মুসুল্লীদের উদ্দেশ্যে বলেন, পবিত্র ঈদুল ফিতর আমাদের সকলের মধ্যে ভ্রাতৃত্ববন্ধন সৃষ্টি করে। সেটাকে সামনে রেখে দেশ গড়ার কাজে সকলকে আত্মনিয়োগ করতে হবে। এ সময় কুষ্টিয়া জেলা প্রশাসক মোহাম্মদ সাইদুল ইসলাম, পুলিশ সুপার মোহাম্মদ খাইরুল আলম, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আজগর আলী, শহর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আতাউর রহমান আতা প্রমুখ উপস্থিত ছিলেন।
প্রচন্ড বৃষ্টি আর ঝড়ো হাওয়ার মধ্যে মুসুল্লীরা ছাতা মাথায় দিয়ে নামাজে অংশগ্রহণ করেন। আবহাওয়া আফিস জানিয়েছে, সকাল ৯টা পর্যন্ত কুষ্টিয়ায় ৪২ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। দিনভর আকাশ মেঘাচ্ছন্ন রয়েছে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat