ব্রেকিং নিউজ :
মওলানা আবদুল হামিদ খান ভাসানীর কবর জিয়ারত করলেন প্রধানমন্ত্রী নববর্ষ উদযাপনে ঢাবিতে বৈশাখী উৎসব আয়োজন ছাত্রদলের কৃষকদের আত্মনির্ভরশীল ও সচ্ছল করতেই কৃষক কার্ড : প্রধানমন্ত্রী কৃষক কার্ডে বদলে যাবে দেশের কৃষি অর্থনীতি: ড. রাশেদ আল মাহমুদ মাদক নির্মূলে শিগগিরই বিশেষ অভিযান শুরু হবে: স্বরাষ্ট্রমন্ত্রী আগামী বৈশাখ থেকে প্রতি জেলায় হবে গ্রামীণ খেলাধুলা : ক্রীড়া প্রতিমন্ত্রী কৃষক কার্ড বিতরণে রাজনৈতিক বিবেচনা বা অনিয়মের সুযোগ নেই: আইনমন্ত্রী নববর্ষে বাঙালি সাজে মুগ্ধতা ছড়ালেন বিদ্যা সিনহা মিম পহেলা বৈশাখের প্রেরণায় সাংস্কৃতিক অঙ্গনকে আরো সমৃদ্ধ করতে হবে: শ্রমমন্ত্রী দেশের সড়ক ব্যবস্থাপনায় অনিয়ম, বিশৃঙ্খলা ও অব্যবস্থাপনা বিরাজ করছে: জামায়াত আমির
  • প্রকাশিত : ২০১৮-০৪-০৯
  • ১০৫৭ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিনিধি:-সরকারি চাকরিতে কোটা সংস্কারের দাবিতে আন্দোলনকারীরা ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক আখতারুজ্জামানের বাসভবনে ব্যাপক ভাঙচুর-অগ্নিসংযোগ করেছে। এই ঘটনার পর প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভিসিকে ফোন করেছেন। সরকারি চাকরিতে কোটা সংস্কারের দাবিতে গতকাল রোববার দিবাগত রাত ১টা থেকে আড়াইটা পর্যন্ত ঢাবি উপাচার্যের বাসভবনে ব্যাপক ভাঙচুর চালায় আন্দোলনকারীরা। তার বাসভবনের শোবার ঘর থেকে বাথরুম, রান্নাঘরসহ সবখানে ভাঙচুর করা হয় বলে অভিযোগ উঠেছে। এ সময় উপাচার্যের বাসভবনের সামনে গাড়িতেও আগুন ধরিয়ে দেয় বিক্ষোভকারীরা। উপাচার্যকে সে সময় বিশ্ববিদ্যালয়ের কয়েকজন শিক্ষক বাসভবন থেকে বাইরে এনে বসান। পরে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভিসিকে ফোন করেন। উপাচার্য ফোন ধরে প্রধানমন্ত্রীকে বলেন, ‘আপা আমি ভীতিকর অবস্থায় আছি। পরিবারের বাকি সদস্যরা কোথায়—জানি না। ঘর ভাঙচুর করা হয়েছে।’ প্রধানমন্ত্রী অপর প্রান্ত থেকে কিছু বলার পর উপাচার্য বলেন, ‘আপা বিষয়টি রাজনৈতিক। বিষয়টি নিয়ন্ত্রণ করা যেত।’ এরপর ফোন করার জন্য উপাচার্য প্রধানমন্ত্রীকে ধন্যবাদ দেন। এ সময় প্রধানমন্ত্রীর সঙ্গে উপাচার্যের পাঁচ মিনিটের মতো কথা হয়েছে বলে জানান প্রত্যক্ষদর্শীরা।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat