ব্রেকিং নিউজ :
ঈদে মিলাদুন্নবী (সা.)-এর গুরুত্ব ও তাৎপর্য ২০২৪-এর গণঅভ্যুত্থানে তরুণরাই শক্তি ও সাহস জুগিয়েছে : স্বাস্থ্যমন্ত্রী ভাষা শিখে বিনা খরচে ডিপ্লোমা প্রকৌশলীদের জাপানে চাকরির সুযোগ : মাহদী আমিন সুনামগঞ্জ সরকারি জুবিলী উচ্চ বিদ্যালয়ের কৃর্তি শিক্ষার্থীদের সংবর্ধনা ‘আমাদের চট্টগ্রাম’ অ্যাপে অভিযোগ: চসিকের উচ্ছেদ অভিযান সাতক্ষীরায় সড়ক দুর্ঘটনায় হতাহতদের পরিবারের মধ্যে চেক বিতরণ বরগুনায় প্লাস্টিক দূষণ ও বর্জ্য ব্যবস্থাপনা বিষয়ক সভা মহানবীর (সা.) আদর্শ অনুসরণে শান্তিপূর্ণ বাংলাদেশ গড়ার আহ্বান প্রধানমন্ত্রীর স্বাস্থ্যসেবায় ডিপ্লোমা ফার্মাসিস্টদের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ : আতিকুর রহমান রুমন ঢাকার পানি সংকট মোকাবিলায় ডেনমার্কের সহযোগিতা কার্যকর ভূমিকা রাখবে : এলজিআরডি মন্ত্রী
  • প্রকাশিত : ২০২২-০৫-১০
  • ৭১১ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক

এশিয়া কাপ ওয়ার্ল্ড র‌্যাংকিং টুর্নামেন্ট, স্টেজ-২ আরচারির চতুর্থ দিনে কম্পাউন্ড বিভাগে ১টি রৌপ্য ও ৩টি ব্রোঞ্জ পদক জয় করেছে বাংলাদেশ।
ইরাকের সোলেমানিয়ায় চলমান এই প্রতিযোগিতায় আজ কম্পাউন্ড পুরুষ দলগত ইভেন্টের ফাইনালে মোহাম্মদ আশিকুজ্জামান, নেওয়াজ আহমেদ রাকিব ও মিঠু রহমানকে নিয়ে গঠিত বাংলাদেশ ২১৮-২২৪ স্কোরে ভারতের কাছে হেরে রৌপ্য পদক অর্জন করে।
কম্পাউন্ড মহিলা দলগত ইভেন্টে শ্যামলী রায়, বন্যা আক্তার ও সুমা বিশ্বাসকে নিয়ে গঠিত বাংলাদেশ ১৯০-১৭৭ স্কোরে ইরাককে হারিয়ে ব্রোঞ্জ পদক লাভ করে। কম্পাউন্ড মিশ্র দলগত ইভেন্টে মোহাম্মদ আশিকুজ্জামান ও শ্যামলী রায়ের সমন্বয়ে গড়া বাংলাদেশ ১৫২-১৪১ স্কোরে ইরাককে হারিয়ে ব্রোঞ্জ জয় করে।
কম্পাউন্ড মহিলা একক ইভেন্টে বাংলাদেশের শ্যামলী রায় ১৪০-১৩৪ স্কোরে বাংলাদেশ সতীর্থ সুমা বিশ্বাসকে হারিয়ে জয় করেন ব্রোঞ্জ পদক।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat