ব্রেকিং নিউজ :
মওলানা আবদুল হামিদ খান ভাসানীর কবর জিয়ারত করলেন প্রধানমন্ত্রী নববর্ষ উদযাপনে ঢাবিতে বৈশাখী উৎসব আয়োজন ছাত্রদলের কৃষকদের আত্মনির্ভরশীল ও সচ্ছল করতেই কৃষক কার্ড : প্রধানমন্ত্রী কৃষক কার্ডে বদলে যাবে দেশের কৃষি অর্থনীতি: ড. রাশেদ আল মাহমুদ মাদক নির্মূলে শিগগিরই বিশেষ অভিযান শুরু হবে: স্বরাষ্ট্রমন্ত্রী আগামী বৈশাখ থেকে প্রতি জেলায় হবে গ্রামীণ খেলাধুলা : ক্রীড়া প্রতিমন্ত্রী কৃষক কার্ড বিতরণে রাজনৈতিক বিবেচনা বা অনিয়মের সুযোগ নেই: আইনমন্ত্রী নববর্ষে বাঙালি সাজে মুগ্ধতা ছড়ালেন বিদ্যা সিনহা মিম পহেলা বৈশাখের প্রেরণায় সাংস্কৃতিক অঙ্গনকে আরো সমৃদ্ধ করতে হবে: শ্রমমন্ত্রী দেশের সড়ক ব্যবস্থাপনায় অনিয়ম, বিশৃঙ্খলা ও অব্যবস্থাপনা বিরাজ করছে: জামায়াত আমির
  • প্রকাশিত : ২০২২-০৫-১০
  • ৮০৮ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক

সফররত এলায়েন্স ফর এফোর্ডেবল ইন্টারনেট’র (এফোরএআই) প্রতিনিধিদলের সদসরা বলেছেন, ইন্টারনেটের সহজলভ্যতার ক্ষেত্রে বাংলাদেশ পৃথিবীতে রোল মডেল।
এফোরএআই’র সদস্যরা আজ মঙ্গলবার ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রী মোস্তাফা জব্বারের সাথে বাংলাদেশ সচিবালয়ে তাঁর দপ্তরে সৌজন্য সাক্ষাতকালে এ কথা বলেন।
এ সময় ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রী ইন্টারনেটকে ডিজিটাল বাংলাদেশের মহাসড়ক হিসেবে আখ্যায়িত করে বলেন,‘আমাদের জীবনে ইন্টারনেট শ্বাস-প্রশ্বাসের মতো’।
তিনি দেশের মানুষের ডিজিটাল জীবনধারা নিশ্চিত করতে প্রতিটি অঞ্চলে নেটওয়ার্ক সুবিধা পৌঁছে দিতে সরকারের গৃহীত কর্মসূচি প্রতিনিধিদলের কাছে তুলে ধরেন।
মন্ত্রী বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার দূরদৃষ্টি সম্পন্ন উদ্যোগের ফলশ্রুতিতে ডিজিটাল বাংলাদেশ কর্মসূচির ধারাবাহিকতায় দেশের প্রায় প্রতিটি ইউনিয়নে উচ্চগতির ব্রডব্যান্ড নেটওয়ার্ক পৌঁছে দেয়ার পাশাপাশি দেশের শতকরা ৯৮ভাগ এলাকায় ৪জি নেট ওয়ার্ক পৌঁছে দেয়া হয়েছে। ইতোমধ্যে ৫জি স্পেকট্রম নিলাম ও চালু করা হয়েছে।
বৈঠককালে মোস্তাফা জব্বার জানান, ২০০৮ সালে দেশে মাত্র সাড়ে সাত জিবিপিএস ইন্টারনেট ব্যবহৃত হতো এবং ব্যবহারকারীর সংখ্যা ছিলো মাত্র ৮ লাখ। ২০২০ সালে কোভিড শুরুর প্রাক্কালে দেশে ১০০০ জিবিপিএস ইন্টারনেট ব্যবহৃত হতো। বর্তমানে তা বেড়ে ৩৪৪০ জিবিপিএসে উন্নীত হয়েছে এবং ব্যবহারকারীর সংখ্যা দাাঁড়িয়েছে প্রায় ১৩ কোটিতে। তিনি বলেন, দেশে নেটওয়ার্কের বর্ধিত চাহিদা মিটিয়ে সৌদি আরব, ভারত ও ভূটানে ব্রডব্যান্ড রপ্তানি করা হচ্ছে।
বাংলাদেশ তৃতীয় সাবমেরিন ক্যাবল সংযোগের কাজ শুরু করেছে উল্লেখ করে টেলিযোগাযোগ মন্ত্রী বলেন, এটি সম্পন্ন হলে অতিরিক্ত আরও প্রায় তের হাজার দু’শ’ জিবিপিএস ব্যান্ডউইদথ সংযুক্ত হবে।
বৈঠকে প্রতিনিধিদলের সদস্যরা গত চার বছরে বাংলাদেশে উচ্চগতির ব্রডব্যান্ড ইন্টারনেট সম্প্রসারণে সরকারের গৃহীত উদ্যোগ ও অগ্রগতিকে অভাবনীয় বলে উল্লেখ করেন। তারা ব্রডব্যান্ড ইন্টারনেটের মূল্য সকল অঞ্চলের সব মানুষের জন্য এক দেশ এক রেট কর্মসূচিকে একটি অনুকরণীয় উদাহরণ হিসেবে অভিহিত করেন এবং এজন্য ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রীর ভূমিকারও প্রশংসা করেন।
এফোরএআই’র বাংলাদেশের সমন্বয়ক শহীদ উদ্দিন আকবর প্রতিনিধিদলের নেতৃত্ব দেন। প্রতিনিধিদলের সদস্যদের মধ্যে সংস্থার গ্লোবাল পলিসি বিষয়ক কর্মকর্তা এলিনোর এবং এশিয়া ও প্রশান্তমহাসাগরীয় অঞ্চলের সমন্বয়কারী আনজু মাংগল এ সময় উপস্থিত ছিলেন।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat