ব্রেকিং নিউজ :
ধর্মমন্ত্রীর ত্বরিত উদ্যোগে দেশে ফিরলেন আটকে পড়া ৩৩ উমরাহ যাত্রী এপ্রিলের মধ্যে বোয়িং চুক্তি, ডিসেম্বরের মধ্যে তৃতীয় টার্মিনাল চালুর লক্ষ্য: মিল্লাত উন্নয়ন কার্যক্রমের পাশাপাশি গণসচেতনতা বৃদ্ধি অত্যন্ত জরুরি : চসিক মেয়র রাজবাড়ীতে জেলেদের মাঝে চাল বিতরণ সাতক্ষীরায় পেশাজীবী গাড়ি চালকদের দক্ষতা ও সচেতনতা বৃদ্ধিমূলক কর্মশালা প্রধানমন্ত্রীর সঙ্গে অধ্যাপক আবদুল্লাহ আবু সায়ীদের বৈঠক নিম্ন আয়ের মানুষের আবাসন সমস্যা সমাধানে সরকারের বহুমুখী উদ্যোগ : গৃহায়ন মন্ত্রী উপসাগরীয় সংঘাত নিরসনে শান্তিপূর্ণ সমাধানের আহ্বান বাংলাদেশ-ওমানের বাংলাদেশ-ভারত অংশীদারিত্বে চিকিৎসা পর্যটনে গতি আসবে সরকারের এক ইঞ্চি জমির রাজস্বও ফাঁকি দেওয়ার সুযোগ দেওয়া হবে না : ভূমি প্রতিমন্ত্রী
  • প্রকাশিত : ২০২২-০৫-১২
  • ৯৪৬ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক

মাদারীপুর জেলায় বেশি দামে সয়াবিন তেল বিক্রির দায়ে এক ডিলারের ম্যানেজারকে আটক করেছে স্থানীয়রা। পরে তাকে ৫০ হাজার টাকা জরিমানা করেন জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। বৃহস্পতিবার দুপুরে সদর উপজেলার তাঁতিবাড়ি বাজারে এ অভিযান চালানো হয়।
স্থানীয়রা জানান, দুপুরে মাদারীপুর পৌরসভা এলাকার সিফাত এন্টার প্রাইজের ডিলার বিল্লাল সরদার তাঁতিবাড়ি এলাকার খুচরা বাজারের দোকানদারদের কাছে সয়াবিন তেল পাইকারী বিক্রি করতে যান। এ সময় ৭৬০ টাকার ৫লিটারের সয়াবিন তেলের দাম ৯৩০ টাকায় বিক্রি করছেন। এতে দোকানদারের সাথে ডিলারের ম্যানেজারের কথার কাটাকাটি হয়। বিষয়টি বুঝতে পেরে স্থানীয়রা ডিলারের ম্যানেজর বিল্লাল সরদারকে আটক করেন। পরে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরকে খবর দিলে তারা ডিলারের সাথে থাকা ৯৭২ লিটার সয়াবিন তেল জব্দ করেন। এ সময় আটক বিল্লালকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়। পরে জব্দ হওয়া তেল খুচরা বাজারে নায্য দামে ভোক্তাদের কাছে বিক্রি করা হয়। এ সিন্ডিকেটর সাথে জড়িত সবাইকে আইনের আওতায় আনার দাবি জানান ক্রেতা ও স্থানীয়রা। এদিকে নিয়মিত বাজার মনিটরিং করে দাম নিয়ন্ত্রণে আনার কথা জানায় জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের কর্মকর্তা ও মাদারীপুরের সহকারী পরিচালক জান্নাতুল ফেরদৌস।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat