ব্রেকিং নিউজ :
ঈদে মিলাদুন্নবী (সা.)-এর গুরুত্ব ও তাৎপর্য ২০২৪-এর গণঅভ্যুত্থানে তরুণরাই শক্তি ও সাহস জুগিয়েছে : স্বাস্থ্যমন্ত্রী ভাষা শিখে বিনা খরচে ডিপ্লোমা প্রকৌশলীদের জাপানে চাকরির সুযোগ : মাহদী আমিন সুনামগঞ্জ সরকারি জুবিলী উচ্চ বিদ্যালয়ের কৃর্তি শিক্ষার্থীদের সংবর্ধনা ‘আমাদের চট্টগ্রাম’ অ্যাপে অভিযোগ: চসিকের উচ্ছেদ অভিযান সাতক্ষীরায় সড়ক দুর্ঘটনায় হতাহতদের পরিবারের মধ্যে চেক বিতরণ বরগুনায় প্লাস্টিক দূষণ ও বর্জ্য ব্যবস্থাপনা বিষয়ক সভা মহানবীর (সা.) আদর্শ অনুসরণে শান্তিপূর্ণ বাংলাদেশ গড়ার আহ্বান প্রধানমন্ত্রীর স্বাস্থ্যসেবায় ডিপ্লোমা ফার্মাসিস্টদের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ : আতিকুর রহমান রুমন ঢাকার পানি সংকট মোকাবিলায় ডেনমার্কের সহযোগিতা কার্যকর ভূমিকা রাখবে : এলজিআরডি মন্ত্রী
  • প্রকাশিত : ২০২২-০৫-১২
  • ১০০৯ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক

সিরাজগঞ্জের সলঙ্গা বাজারে ভোজ্য তেল সয়াবিন,পামওয়েল মজুদ করে উচ্চ মুল্যে বিক্রি করার অপরাধে দুটি প্রতিষ্ঠানে অভিযান চালিয়ে ৩৭ হাজার লিটার তেল জব্দ করে এবং ৫০ হাজার টাকা জরিমান করেছে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর।
১২ মে বৃহস্পতিবার দুপুরে সলঙ্গা বাজারের রাজলক্ষী বানিজ্য ভান্ডার ও দুলাল চন্দ্র কুন্ডর মনোহারি দোকানে অভিযান চালিয়ে ৩৭ হাজার লিটার ভোজ্যতেল সয়াবিন ও পামওয়েল জব্দ করা হয়েছে। সেই সাথে রাজলক্ষ্মী বাণিজ্য ভান্ডারের মালিক পরিতোষ কুমার সাহার গোডাউনে তল্লাশি চালিয়ে ১০০ ব্যারেল অর্থাৎ ২০৪০০ লিটার সয়াবিন ও পামওয়েল জব্দ করা হয়। এবং অসৎপথ অবলম্বন করার দায়ে তাকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
দুলাল চন্দ্র কুন্ডর গোডাউনে তল্লাশি চালিয়ে ৮০ ব্যারেল অর্থাৎ ১৬৩০০ লিটার সয়াবিন ও পামওয়েল জব্দ করা হয়।
সিরাজগঞ্জ ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক মোঃ মাহমুদুল হাসান রনি এ অভিযানের নেতৃত্ব দেন।
এসময় মজুদকৃত তেল নায্যমুল্যে খোলা বাজারে বিক্রি করা হয়। এবং প্রতিদিন খোলা বাজারে বিক্রিয়ের নির্দেশ দেন।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat