ব্রেকিং নিউজ :
ঈদে মিলাদুন্নবী (সা.)-এর গুরুত্ব ও তাৎপর্য ২০২৪-এর গণঅভ্যুত্থানে তরুণরাই শক্তি ও সাহস জুগিয়েছে : স্বাস্থ্যমন্ত্রী ভাষা শিখে বিনা খরচে ডিপ্লোমা প্রকৌশলীদের জাপানে চাকরির সুযোগ : মাহদী আমিন সুনামগঞ্জ সরকারি জুবিলী উচ্চ বিদ্যালয়ের কৃর্তি শিক্ষার্থীদের সংবর্ধনা ‘আমাদের চট্টগ্রাম’ অ্যাপে অভিযোগ: চসিকের উচ্ছেদ অভিযান সাতক্ষীরায় সড়ক দুর্ঘটনায় হতাহতদের পরিবারের মধ্যে চেক বিতরণ বরগুনায় প্লাস্টিক দূষণ ও বর্জ্য ব্যবস্থাপনা বিষয়ক সভা মহানবীর (সা.) আদর্শ অনুসরণে শান্তিপূর্ণ বাংলাদেশ গড়ার আহ্বান প্রধানমন্ত্রীর স্বাস্থ্যসেবায় ডিপ্লোমা ফার্মাসিস্টদের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ : আতিকুর রহমান রুমন ঢাকার পানি সংকট মোকাবিলায় ডেনমার্কের সহযোগিতা কার্যকর ভূমিকা রাখবে : এলজিআরডি মন্ত্রী
  • প্রকাশিত : ২০২২-০৫-২০
  • ৯৮৪ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক

জয়পুরহাট জেলা সদর উপজেলার আমদই ইউনিয়নের পূর্ব মাধাইনগর এলাকায় অভিযান চালিয়ে একটি ওয়ান শুটারগানসহ এক অবৈধ অস্ত্র বিক্রেতাকে গ্রেফতার করেছে র‌্যাব।
র‌্যাব-৫, জয়পুরহাট ক্যাম্পের ভারপ্রাপ্ত কোম্পানি অধিনায়ক সহকারি পুলিশ সুপার মাসুদ রানা জানান, গ্রেফতারকৃত অস্ত্র বিক্রেতা হচ্ছেন আব্দুল্লাহ (২০)। সে মাধাইনগর গ্রামের আব্দুল ওহাবের ছেলে। নিজস্ব গোয়েন্দা তথ্যের ভিত্তিতে অস্ত্র ক্রয়-বিক্রয়ের খবর পেয়ে আমদই ইউনিয়নের পূর্ব মাধাইনগর গ্রামের মাধাইনগর বাজারের উত্তর পাশে অবস্থিত মুসফিক ফার্মেসির সামনে শুক্রবার রাত ১টা ৩০ মিনিটের সময় কোম্পানি উপ-অধিনায়ক সহকারি পুলিশ সুপার আমিনুল ইসলামের নেতৃত্বে অভিযান চালায় র‌্যাব সদস্যরা। এ সময় একটি ওয়ান শুটারগানসহ আব্দুল্লাহকে হাতেনাতে গ্রেফতার করা হয়। এ ছাড়াও তার কাছ থেকে একটি মোবাইল সেট উদ্ধার করে র‌্যাব সদস্যরা।
আব্দুল্লাহ র‌্যাবের প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানায়, আগ্নেয়াস্ত্র অজ্ঞাত স্থান হতে অবৈধভাবে সংগ্রহ করে বিক্রির উদ্দেশ্যে নিজ হেফাজতে রাখে।
র‌্যাব জানায়, গ্রেফতারকৃত ব্যক্তি একজন অবৈধ অস্ত্র বিক্রেতা। সে দীর্ঘদিন ধরে অবৈধ অস্ত্র ক্রয় বিক্রি করে আসছে। জয়পুরহাট সদর থানায় এ ব্যপারে মামলা দায়ের প্রক্রিয়াধীন রয়েছে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat