ব্রেকিং নিউজ :
ধর্মমন্ত্রীর ত্বরিত উদ্যোগে দেশে ফিরলেন আটকে পড়া ৩৩ উমরাহ যাত্রী এপ্রিলের মধ্যে বোয়িং চুক্তি, ডিসেম্বরের মধ্যে তৃতীয় টার্মিনাল চালুর লক্ষ্য: মিল্লাত উন্নয়ন কার্যক্রমের পাশাপাশি গণসচেতনতা বৃদ্ধি অত্যন্ত জরুরি : চসিক মেয়র রাজবাড়ীতে জেলেদের মাঝে চাল বিতরণ সাতক্ষীরায় পেশাজীবী গাড়ি চালকদের দক্ষতা ও সচেতনতা বৃদ্ধিমূলক কর্মশালা প্রধানমন্ত্রীর সঙ্গে অধ্যাপক আবদুল্লাহ আবু সায়ীদের বৈঠক নিম্ন আয়ের মানুষের আবাসন সমস্যা সমাধানে সরকারের বহুমুখী উদ্যোগ : গৃহায়ন মন্ত্রী উপসাগরীয় সংঘাত নিরসনে শান্তিপূর্ণ সমাধানের আহ্বান বাংলাদেশ-ওমানের বাংলাদেশ-ভারত অংশীদারিত্বে চিকিৎসা পর্যটনে গতি আসবে সরকারের এক ইঞ্চি জমির রাজস্বও ফাঁকি দেওয়ার সুযোগ দেওয়া হবে না : ভূমি প্রতিমন্ত্রী
  • প্রকাশিত : ২০২২-০৫-২১
  • ৪২১ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক

ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি শুক্রবার দেশটির পূর্বাঞ্চলের এক সাংস্কৃতিক কেন্দ্রে রুশ হামলার সমালোচনা করেছেন। এ হামলায় এক শিশুসহ সাতজন আহত হয়েছে।
সামাজিক যোগাযোগ মাধ্যমে এক বিবৃতিতে জেলেনস্কি বলেন, পূর্বাঞ্চলীয় লাজোভা শহরে নতুন করে সংস্কার করা হাউস অব কালচারে রাশিয়া হামলা চালিয়েছে।
তিনি এর তীব্র সমালোচনা করে বলেন, দখলদাররা শিক্ষা, সংস্কৃতি ও মানবতাকে তাদের শত্রু হিসেবে বিবেচনা করছে। এসব তাদের ক্ষেপণাস্ত্র কিংবা বোমা থেকে রক্ষা পাচ্ছে না।
জেলেনস্কি এ হামলাকে চরম মূর্খতা এবং চরম শয়তানি বলে উল্লেখ করেন।
স্থানীয় স্বাস্থ্য কর্মকর্তা ভিক্টর জাবাশতা ইউক্রেনের বার্তা সংস্থাকে জানান, হামলায় সাত ব্যক্তি আহত হয়েছে। এদের মধ্যে এখনও কেউ মারা যায়নি।
জেলেনস্কি একটি ভিডিও সরবরাহ করেন। এতে দেখা গেছে আবাসিক ভবনের কাছের একটি বৃহৎ ভবন থেকে ধোঁয়ার কুন্ডলি উড়ছে। এর আগে এখান থেকে একটি বড়ো ধরনের বিস্ফোরণের শব্দ শোনা গেছে। বিস্ফোরণের পর ধংসাবশেষ চারদিকে ছড়িয়ে পড়ে।
উল্লেখ্য, গত ২৪ ফেব্রুয়ারি রাশিয়া ইউক্রেনে হামলা চালায়। এরপর থেকে দেশটির বিরুদ্ধে নিয়মিতই বেসামরিক স্থাপনায় হামলার অভিযোগ উঠছে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat