ব্রেকিং নিউজ :
মওলানা আবদুল হামিদ খান ভাসানীর কবর জিয়ারত করলেন প্রধানমন্ত্রী নববর্ষ উদযাপনে ঢাবিতে বৈশাখী উৎসব আয়োজন ছাত্রদলের কৃষকদের আত্মনির্ভরশীল ও সচ্ছল করতেই কৃষক কার্ড : প্রধানমন্ত্রী কৃষক কার্ডে বদলে যাবে দেশের কৃষি অর্থনীতি: ড. রাশেদ আল মাহমুদ মাদক নির্মূলে শিগগিরই বিশেষ অভিযান শুরু হবে: স্বরাষ্ট্রমন্ত্রী আগামী বৈশাখ থেকে প্রতি জেলায় হবে গ্রামীণ খেলাধুলা : ক্রীড়া প্রতিমন্ত্রী কৃষক কার্ড বিতরণে রাজনৈতিক বিবেচনা বা অনিয়মের সুযোগ নেই: আইনমন্ত্রী নববর্ষে বাঙালি সাজে মুগ্ধতা ছড়ালেন বিদ্যা সিনহা মিম পহেলা বৈশাখের প্রেরণায় সাংস্কৃতিক অঙ্গনকে আরো সমৃদ্ধ করতে হবে: শ্রমমন্ত্রী দেশের সড়ক ব্যবস্থাপনায় অনিয়ম, বিশৃঙ্খলা ও অব্যবস্থাপনা বিরাজ করছে: জামায়াত আমির
  • প্রকাশিত : ২০২২-০৫-২৩
  • ৯৩৫ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক

দেশের একমাত্র প্রাকৃতিক মৎস্য প্রজননক্ষেত্র চট্টগ্রামের হালদা নদীতে অভিযান চালিয়ে ৪৫ হাজার মিটার সুতার ভাসান জাল ও ১ হাজার মিটার ঘেরা জাল জব্দ করেছে নৌ পুলিশ। মা মাছ রক্ষায় এই অভিযান চালায় নৌ পুলিশ।
সোমবার (২৩ মে) দুপুর আড়াইটা থেকে বিকেল সাড়ে ৫টা পর্যন্ত নৌ পুলিশ চট্টগ্রাম অঞ্চলের পুলিশ সুপার মোহাম্মদ মোমিনূল ইসলাম ভূইয়ার নেতৃত্বে এ অভিযান চালানো হয়। এসময় হালদা নদীর কালুরঘাট ব্রিজ, কচুখাইন, কধুরখীল, উত্তর মোহরা ও চান্দগাঁও এলাকায় অভিযান পরিচালনা করে পুলিশ।
মোমিনূল ইসলাম ভুঁইয়া বলেন, আজ সোমবার অভিযানের সময় রেকর্ড পরিমাণ অবৈধ জাল জব্দ করা হয়েছে হালদা নদী থেকে। অভিযানে সদরঘাট নৌ থানা পুলিশ ১ হাজার মিটার ঘেরা জাল ও ৩৫ হাজার মিটার সুতার ভাসান জাল জব্দ করেছে। এছাড়া হালদা নৌ পুলিশ ক্যাম্প ১০ হাজার মিটার ভাসান জাল জব্দ করেছে।
তিনি বলেন, আগামী অমাবস্যায় মা মাছ হালদা নদীতে ডিম ছাড়তে পারে। এটিকে কেন্দ্র করে নদীতে যুগপৎভাবে অভিযান পরিচালনা করা হবে। হালদা নদীর মা মাছ রক্ষায় ও প্রজননের সুরক্ষায় নৌ পুলিশের অভিযান অব্যাহত থাকবে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat