ব্রেকিং নিউজ :
মওলানা আবদুল হামিদ খান ভাসানীর কবর জিয়ারত করলেন প্রধানমন্ত্রী নববর্ষ উদযাপনে ঢাবিতে বৈশাখী উৎসব আয়োজন ছাত্রদলের কৃষকদের আত্মনির্ভরশীল ও সচ্ছল করতেই কৃষক কার্ড : প্রধানমন্ত্রী কৃষক কার্ডে বদলে যাবে দেশের কৃষি অর্থনীতি: ড. রাশেদ আল মাহমুদ মাদক নির্মূলে শিগগিরই বিশেষ অভিযান শুরু হবে: স্বরাষ্ট্রমন্ত্রী আগামী বৈশাখ থেকে প্রতি জেলায় হবে গ্রামীণ খেলাধুলা : ক্রীড়া প্রতিমন্ত্রী কৃষক কার্ড বিতরণে রাজনৈতিক বিবেচনা বা অনিয়মের সুযোগ নেই: আইনমন্ত্রী নববর্ষে বাঙালি সাজে মুগ্ধতা ছড়ালেন বিদ্যা সিনহা মিম পহেলা বৈশাখের প্রেরণায় সাংস্কৃতিক অঙ্গনকে আরো সমৃদ্ধ করতে হবে: শ্রমমন্ত্রী দেশের সড়ক ব্যবস্থাপনায় অনিয়ম, বিশৃঙ্খলা ও অব্যবস্থাপনা বিরাজ করছে: জামায়াত আমির
  • প্রকাশিত : ২০২২-০৫-২৫
  • ৯২৯ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক

রাঙ্গামাটি পার্বত্য জেলা পরিষদের সদস্য, কর্মকর্তা এবং হস্তান্তরিত বিভাগের কর্মকর্তাদের সঙ্গে পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের মন্ত্রীর মতবিনিময়সভা অনুষ্ঠিত হয়েছে।
বুধবার সকাল সাড়ে ১০টায় রাঙ্গামাটি পার্বত্য জেলা পরিষদের এনেক্স ভবনে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
রাঙ্গামাটি পার্বত্য জেলা পরিষদ চেয়ারম্যান অংসুই প্রু চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠিত মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের মন্ত্রী বীর বাহাদুর উশৈসিং এমপি।
মতবিনিময় সভায় বক্তব্য রাখেন- পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব সতিন্দ্র নাথ রায়, রাঙ্গামাটি পার্বত্য জেলা পরিষদের মূখ্য নির্বাহী কর্মকর্তা মো. আশরাফুল ইসলাম, জেলা সিভিল সার্জন ডা. বিপাস খীসা,জেলা কৃষি বিভাগের উপ-পরিচালক তপন কুমার পাল, জনস্বাস্থ্য প্রকৌশলী নির্বাহী কর্মকর্তা অনুপম দেসহ বিভিন্ন প্রতিষ্ঠানের প্রধানগন বক্তব্য রাখেন।
প্রধান অতিথির বক্তব্যে পার্বত্য মন্ত্রী বীর বাহাদুর বলেন, পার্বত্য চট্টগ্রাম একটি সম্ভাবনাময় অঞ্চল। এ সম্ভাবনাকে কাজে লাগানোর জন্য বর্তমান সরকার আন্তরিকভাবে কাজ করছে।
মন্ত্রী আরো বলেন, একসময় পার্বত্য চট্টগ্রামে কিছুই ছিলনা। আওয়ামী লীগ সরকার ক্ষমতায় আসার পর বঙ্গবন্ধু কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনার আন্তরিকতায় পার্বত্য চট্টগ্রামে মেডিকেল কলেজ, প্রযুক্তি বিশ্ব-বিদ্যালয়সহ শিক্ষা ক্ষেত্রে ব্যাপক উন্নয়নসহ প্রতিটি সেক্টরে সরকার উন্নয়ন কার্যক্রম চালিয়ে যাচ্ছে।
সরকারের পাশাপাশি পার্বত্য এলাকার সম্ভাবনাকে কাজে লাগাতে প্রতিটি প্রতিষ্ঠানের প্রধানগণকে আন্তরিকভাবে কাজ করার আহবান জানান তিনি।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat