ব্রেকিং নিউজ :
ধর্মমন্ত্রীর ত্বরিত উদ্যোগে দেশে ফিরলেন আটকে পড়া ৩৩ উমরাহ যাত্রী এপ্রিলের মধ্যে বোয়িং চুক্তি, ডিসেম্বরের মধ্যে তৃতীয় টার্মিনাল চালুর লক্ষ্য: মিল্লাত উন্নয়ন কার্যক্রমের পাশাপাশি গণসচেতনতা বৃদ্ধি অত্যন্ত জরুরি : চসিক মেয়র রাজবাড়ীতে জেলেদের মাঝে চাল বিতরণ সাতক্ষীরায় পেশাজীবী গাড়ি চালকদের দক্ষতা ও সচেতনতা বৃদ্ধিমূলক কর্মশালা প্রধানমন্ত্রীর সঙ্গে অধ্যাপক আবদুল্লাহ আবু সায়ীদের বৈঠক নিম্ন আয়ের মানুষের আবাসন সমস্যা সমাধানে সরকারের বহুমুখী উদ্যোগ : গৃহায়ন মন্ত্রী উপসাগরীয় সংঘাত নিরসনে শান্তিপূর্ণ সমাধানের আহ্বান বাংলাদেশ-ওমানের বাংলাদেশ-ভারত অংশীদারিত্বে চিকিৎসা পর্যটনে গতি আসবে সরকারের এক ইঞ্চি জমির রাজস্বও ফাঁকি দেওয়ার সুযোগ দেওয়া হবে না : ভূমি প্রতিমন্ত্রী
  • প্রকাশিত : ২০২২-০৫-২৬
  • ৮৮৭ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক

সিরাজগঞ্জের উল্লপাড়ায় ট্রাক ও লেগুনা মুখোমুখি সংঘর্ষে ৫ শ্রমিক নিহত ৬ জন গুরুত আহত হয়েছে। আহতদের উদ্ধার করে সিরাজগঞ্জ সদর হাসপাতাল, রাজসাহী মেডিকেল কলেজ ও স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে ।

বৃহস্পতিবার ভোর ৬ টায় উল্লাপাড়া উপজেলার হাটিকুমরুল-বনপাড়া মহাসড়কের সলঙ্গা থানার রামারচর নামক স্থানে পাথর বোঝাই ট্রাকের সাথে লেগুনার মুখোমুখি সংঘর্ষে এ মর্মান্তিক দুর্ঘটনা ঘটে। প্রত্যাক্ষ দর্শিরা জানায় লেগুনায় সবাই ধান কাটা শ্রমিক ছিল। দূর্ঘটনায় কবলিত সবাই ধান কাটা শেষে টাঙ্গাইল থেকে দেশের বাড়ি নাটোর যাওয়ার পথে এ দুর্ঘটনা ঘটে।

এ দুর্ঘটনায় নিহতরা হলেন- নাটোর জেলার বাগাতিপাড়া থানার ছোটপাকা গ্রামের আবুল হোসেনের ছেলে মনির হোসেন (৩৪), একই থানার বাসাবাড়িয়া গ্রামের জমির উদ্দিনের ছেলে মকবুল হোসেন (৩৫), আব্দুল মজিদের ছেলে মকুল হোসেন (৩৫),
ইজাল হকের ছেলে আব্দুল হালিম ও গুরুদাসপুর থানার জুমাইগর গ্রামের আব্দুল কুদ্দুসের ছেলে হায়দার আলী (৪০) এই মর্মান্তিক দূর্ঘটনায় প্রাণ হারায়।

হাটিকুমরুল হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) লুৎফর রহমান জানান, বৃহস্পতিবার ভোর ৬ টায় হাটিকুমরুল গোলচত্বর থেকে যাত্রী নিয়ে লেগুনাটি নাটোরের দিকে যাচ্ছিল। হাটিকুমরুল-বনপাড়া মহাসড়কের সলঙ্গা থানার রামারচর নামকস্থানে পৌঁছলে বিপরীত দিক থেকে আসা পাথর বোঝাই ট্রাকের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই ৪ জন নিহত ও ৭ জন আহত হয়। আহতদের সিরাজগঞ্জ সদর, রাজশাহী মেডিকেল হাসপাতাল ও স্থানীয় হাসপাতালে পাঠানো হয়েছে । পরে আহতদের মধ্যে আরও একজন মারা যান। দুর্ঘটনা কবলিত লেগুনা ও ট্রাক হাটিকুমরুল হাইওয়ে থানা হেফাজতে রাখা হয়েছে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat