ব্রেকিং নিউজ :
ঈদে মিলাদুন্নবী (সা.)-এর গুরুত্ব ও তাৎপর্য ২০২৪-এর গণঅভ্যুত্থানে তরুণরাই শক্তি ও সাহস জুগিয়েছে : স্বাস্থ্যমন্ত্রী ভাষা শিখে বিনা খরচে ডিপ্লোমা প্রকৌশলীদের জাপানে চাকরির সুযোগ : মাহদী আমিন সুনামগঞ্জ সরকারি জুবিলী উচ্চ বিদ্যালয়ের কৃর্তি শিক্ষার্থীদের সংবর্ধনা ‘আমাদের চট্টগ্রাম’ অ্যাপে অভিযোগ: চসিকের উচ্ছেদ অভিযান সাতক্ষীরায় সড়ক দুর্ঘটনায় হতাহতদের পরিবারের মধ্যে চেক বিতরণ বরগুনায় প্লাস্টিক দূষণ ও বর্জ্য ব্যবস্থাপনা বিষয়ক সভা মহানবীর (সা.) আদর্শ অনুসরণে শান্তিপূর্ণ বাংলাদেশ গড়ার আহ্বান প্রধানমন্ত্রীর স্বাস্থ্যসেবায় ডিপ্লোমা ফার্মাসিস্টদের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ : আতিকুর রহমান রুমন ঢাকার পানি সংকট মোকাবিলায় ডেনমার্কের সহযোগিতা কার্যকর ভূমিকা রাখবে : এলজিআরডি মন্ত্রী
  • প্রকাশিত : ২০২২-০৫-২৮
  • ৯০৫ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক

বাংলাদেশ মহিলা ক্রীড়া সংস্থা (বিডব্লিউএসএ) আয়োজিত বয়স ভিত্তিক ‘সুলতানা কামাল আন্তঃজেলা নারী সাঁতার প্রতিযোগিতা’ আজ রাজধানীর সুলতানা কামাল মহিলা ক্রীড়া কমপ্লেক্সে শেষ হয়েছে ।
সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে পুরস্কার বিতরণ করেন যুব ও ক্রীড়া সচিব মেসবাহ উদ্দিন।
দিনের ৫০ মিটার বাটারফ্লাই ইভেন্টে (গ্রুপ অনূর্ধ্ব- ৮-১০ বছর) চ্যাম্পিয়ন হয়েছেন কিশোরগঞ্জের নাফিসা এবং ৫০ মিটার ফ্রিস্টাইলে (গ, ১৩-১৪ বছর) শিরোপা জিতেছেন আফসানা আক্তার।
অন্যদিকে, ২০০ মিটার ব্যক্তিগত মিডলে ইভেন্টে (গ্রুপ বি, ১১-১২ বছর) কুষ্টিয়া সাগরিকা এবং ৫০ মিটার ফ্রিস্টাইল ইভেন্টে (বি, ১১-১২ বছর) মুন্সীগঞ্জ জেলার ছাদিয়া আক্তার চ্যাম্পিয়ন হয়েছেন ।
বিডব্লিউএসএ আয়োজিত সমাপনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বাংলাদেশ মহিলা ক্রীড়া সংস্থার (বিডব্লিউএসএ) সভাপতি মাহবুব আরা বেগম গিনি, এমপি।
নয়টি ইভেন্টে দেশের উনিশটি জেলার মোট ১১৪ জন খেলোয়াড় তিনটি বয়সের গ্রুপে (গ্রুপ এ বয়স ০৮-১২ বছর), (গ্রুপ বি বয়স ১১-১২ বছর) এবং (গ্রুপ সি, ১৩-১৪ বছর) নয়টি ইভেন্টে অংশ নেয়।
অংশগ্রহণকারী জেলাগুলো হলো- বান্দরবান, রংপুর, ঝিনাইদহ, চাঁপাইনবাবগঞ্জ, চুয়াডাঙ্গা, কুষ্টিয়া, সিরাজগঞ্জ, নারায়ণগঞ্জ, গাইবান্ধা, মুন্সীগঞ্জ, কিশোরগঞ্জ, ভোলা, বাগেরহাট, রাজবাড়ী, মাদারীপুর, ঢাকা, হবিগঞ্জ, লক্ষ্মীপুর ও শরীয়তপুর।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat