ব্রেকিং নিউজ :
মওলানা আবদুল হামিদ খান ভাসানীর কবর জিয়ারত করলেন প্রধানমন্ত্রী নববর্ষ উদযাপনে ঢাবিতে বৈশাখী উৎসব আয়োজন ছাত্রদলের কৃষকদের আত্মনির্ভরশীল ও সচ্ছল করতেই কৃষক কার্ড : প্রধানমন্ত্রী কৃষক কার্ডে বদলে যাবে দেশের কৃষি অর্থনীতি: ড. রাশেদ আল মাহমুদ মাদক নির্মূলে শিগগিরই বিশেষ অভিযান শুরু হবে: স্বরাষ্ট্রমন্ত্রী আগামী বৈশাখ থেকে প্রতি জেলায় হবে গ্রামীণ খেলাধুলা : ক্রীড়া প্রতিমন্ত্রী কৃষক কার্ড বিতরণে রাজনৈতিক বিবেচনা বা অনিয়মের সুযোগ নেই: আইনমন্ত্রী নববর্ষে বাঙালি সাজে মুগ্ধতা ছড়ালেন বিদ্যা সিনহা মিম পহেলা বৈশাখের প্রেরণায় সাংস্কৃতিক অঙ্গনকে আরো সমৃদ্ধ করতে হবে: শ্রমমন্ত্রী দেশের সড়ক ব্যবস্থাপনায় অনিয়ম, বিশৃঙ্খলা ও অব্যবস্থাপনা বিরাজ করছে: জামায়াত আমির
  • প্রকাশিত : ২০২২-০৬-০২
  • ৬০৩ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক

জাতিসংঘ ইয়েমেন শান্তি চুক্তি নবায়নের ‘ইতিবাচক’ ইঙ্গিত দিয়েছে। এ চুক্তির ব্যাপারে বৃহস্পতিবার বড় ধরনের সুস্পষ্ট কোন অগ্রগতি না হলেও তারা এমন ইঙ্গিত দেন। এদিন প্রাথমিকভাবে করা এ চুক্তির মেয়াদ শেষ হওয়ার কথা রয়েছে। এই চুক্তির ফলে সংঘাতময় ইয়েমেনের জনগণের ভোগান্তি অনেকটা কমে আসতে দেখা যায়। খবর এএফপি’র।
দাতা সংস্থাগুলো ও পশ্চিমা বিশ্বের সরকাররা এ শান্তি চুক্তির মেয়াদ বাড়াতে ইয়েমেন সরকার ও হুতি বিদ্রোহীদের প্রতি আহ্বান জানিয়েছে। এ চুক্তির ফলে ইয়েমেনে সংঘাতের তীব্রতা উল্লেখযোগ্যভাবে হ্রাস পেতে দেখা যায়।
জাতিসংঘ জানায়, সংঘাতের কারণে দেশটিতে বিশ্বের সবচেয়ে ভয়াবহ মানবিক সংকটের সৃষ্টি হয়েছে।
বুধবার এক প্রেস ব্রিফিংয়ে জাতিসংঘ মহাসচিব অ্যান্তোনিও গুতেরেসের মুখপাত্র স্টিফান দুজারিক বলেন, ‘এই শান্তি চুক্তি নবায়নে সংশ্লিষ্ট বিভিন্ন পক্ষের কাছ থেকে আমরা প্রাথমিকভাবে ইতিবাচক সাড়া পেয়েছি।’
তবে তিনি এ ব্যাপারে বিস্তারিত কিছু উল্লেখ না করে কেবলমাত্র বলেন, ‘আমরা আরো সুস্পষ্ট তথ্য পেলে দ্রুত আপনাদেরকে জানাবো।’
যুক্তরাষ্ট্র মঙ্গলবার সতর্ক করে দিয়ে জানায়, ইয়েমেন শান্তি আলোচনা ‘জটিলতার’ মুখে পড়েছে। ফলে তারা দেশটিতে ফের সংঘাত বেড়ে যাওয়ার আশংকা করছে।
২০১৪ সালে বিদ্রোহীরা রাজধানী সানার নিয়ন্ত্রণ নেওয়ার পর থেকে ইয়েমেনে ব্যাপক সংঘাত বেড়ে যায়। এরফলে ওই বছর দেশটির অবরুদ্ধ সরকারের পক্ষে সৌদি নেতৃত্বাধীন সামরিক জোট হস্তক্ষেপ করে।
ইয়েমেনে থাকা বিভিন্ন দাতা গ্রুপ এ শান্তি চুক্তির সুবিধা নিয়ে তাদের কার্যক্রম শুরু করে। চুক্তিটি এপ্রিলে কার্যকর করা হয়।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat