ব্রেকিং নিউজ :
ধর্মমন্ত্রীর ত্বরিত উদ্যোগে দেশে ফিরলেন আটকে পড়া ৩৩ উমরাহ যাত্রী এপ্রিলের মধ্যে বোয়িং চুক্তি, ডিসেম্বরের মধ্যে তৃতীয় টার্মিনাল চালুর লক্ষ্য: মিল্লাত উন্নয়ন কার্যক্রমের পাশাপাশি গণসচেতনতা বৃদ্ধি অত্যন্ত জরুরি : চসিক মেয়র রাজবাড়ীতে জেলেদের মাঝে চাল বিতরণ সাতক্ষীরায় পেশাজীবী গাড়ি চালকদের দক্ষতা ও সচেতনতা বৃদ্ধিমূলক কর্মশালা প্রধানমন্ত্রীর সঙ্গে অধ্যাপক আবদুল্লাহ আবু সায়ীদের বৈঠক নিম্ন আয়ের মানুষের আবাসন সমস্যা সমাধানে সরকারের বহুমুখী উদ্যোগ : গৃহায়ন মন্ত্রী উপসাগরীয় সংঘাত নিরসনে শান্তিপূর্ণ সমাধানের আহ্বান বাংলাদেশ-ওমানের বাংলাদেশ-ভারত অংশীদারিত্বে চিকিৎসা পর্যটনে গতি আসবে সরকারের এক ইঞ্চি জমির রাজস্বও ফাঁকি দেওয়ার সুযোগ দেওয়া হবে না : ভূমি প্রতিমন্ত্রী
  • প্রকাশিত : ২০২২-০৬-০৫
  • ১২৬৭ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
প্রতিকি ছবি

বরগুনা জেলার পায়রা নদীতে পণ্যবাহী ট্রলার ডুবির ঘটনায় দুই শ্রমিক নিখোঁজ রয়েছেন।জানাগেছে,শনিবার মধ্যরাতে বরগুনা থেকে তালতলী যাওয়ার পথে পায়রা নদীর চাড়াভাঙা নামক স্থানে মাঝ নদীতে ইঞ্জিন বিকল হয়ে এ দুর্ঘটনা ঘটে।
নিখোঁজ শ্রমিকরা হলেন- বরগুনা সদর উপজেলার লাকুরতলা গ্রামের কমল সমাদ্দার (৪০), লবণগোলা গ্রামের আবদুল খালেক (৫০)। ট্রলারটি বরগুনা থেকে তালতলী বাজারে নির্ধারিত হাটের পণ্য নিয়ে যাচ্ছিল। এ দুর্ঘটনায় ভেসে গেছে প্রায় ২ কোটি টাকার পণ্য।
ট্রলারে থাকা অন্য শ্রমিকরা জানিয়েছেন, শনিবার বরগুনা ঘাট থেকে পণ্য নিয়ে এফবি মায়ের দোয়া নামের ট্রলারটি তালতলীর উদ্দেশ্যে রওনা দেয়। এসময় ট্রলারে চাল, ডাল, তেল, মরিচ, আলুসহ নিত্য প্রয়োজনীয় কোটি টাকার পণ্য ছিলো। ট্রলারটি চাড়াভাঙা নামক স্থানে পৌঁছলে হঠাৎ ইঞ্জিন বিকল হয়ে যায়। এসময় নদীতে ঢেউ থাকায় ট্রলারের মধ্যে পানি ঢুকে ট্রলারটি তলিয়ে যায়। প্রাণ বাঁচাতে ট্রলারে থাকা মাঝি ও শ্রমিকসহ ৭জন নদীতে ঝাঁপিয়ে পড়েন।পরে তারা সাঁতরে তীরে ওঠার চেষ্টা করেন। এদের মধ্যে ৫ জন তীরে উঠতে পারলেও দুই জন নিখোঁজ রয়েছেন।
ফায়ার সার্ভিসের তালতলী স্টেশনের ভারপ্রাপ্ত কর্মকর্তা সাখাওয়াত হোসেন জানান, ‘দুর্ঘটনার খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে যাই এবং রাতেই ট্রলারটি থেকে কিছু পণ্য উদ্ধার করি। তবে নিখোঁজদের সন্ধান এখন পাওয়া যায়নি।’ উদ্ধার অভিযান অব্যাহত রয়েছে বলে জানান তিনি।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat