ব্রেকিং নিউজ :
ধর্মমন্ত্রীর ত্বরিত উদ্যোগে দেশে ফিরলেন আটকে পড়া ৩৩ উমরাহ যাত্রী এপ্রিলের মধ্যে বোয়িং চুক্তি, ডিসেম্বরের মধ্যে তৃতীয় টার্মিনাল চালুর লক্ষ্য: মিল্লাত উন্নয়ন কার্যক্রমের পাশাপাশি গণসচেতনতা বৃদ্ধি অত্যন্ত জরুরি : চসিক মেয়র রাজবাড়ীতে জেলেদের মাঝে চাল বিতরণ সাতক্ষীরায় পেশাজীবী গাড়ি চালকদের দক্ষতা ও সচেতনতা বৃদ্ধিমূলক কর্মশালা প্রধানমন্ত্রীর সঙ্গে অধ্যাপক আবদুল্লাহ আবু সায়ীদের বৈঠক নিম্ন আয়ের মানুষের আবাসন সমস্যা সমাধানে সরকারের বহুমুখী উদ্যোগ : গৃহায়ন মন্ত্রী উপসাগরীয় সংঘাত নিরসনে শান্তিপূর্ণ সমাধানের আহ্বান বাংলাদেশ-ওমানের বাংলাদেশ-ভারত অংশীদারিত্বে চিকিৎসা পর্যটনে গতি আসবে সরকারের এক ইঞ্চি জমির রাজস্বও ফাঁকি দেওয়ার সুযোগ দেওয়া হবে না : ভূমি প্রতিমন্ত্রী
  • প্রকাশিত : ২০২২-০৬-১০
  • ৫৭৪ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক

ভোটার তালিকা হালনাগাদ কর্মসূচি-২০২২ এর নিবন্ধন কার্যক্রম জেলা সদর উপজেলায় আজ শুক্রবার থেকে শুরু হয়েছে। এরআগে বাড়ি-বাড়ি গিয়ে তথ্য সংগ্রহ করা হয়।
সকাল ১০টায় কালেক্টরেট পাবলিক স্কুল এন্ড কলেজে নিবন্ধন কার্যক্রম শুরু হয়। হালনাগাদ তালিকায় অন্তর্ভূক্ত ব্যক্তিরা লম্বা লাইনে দাঁড়িয়ে পর্যায়ক্রমে ছবি তুলছেন, ১০ আঙুলের ছাপ দিচ্ছেন এবং আইরিসের ছবি তুলছেন।
নিবন্ধন কেন্দ্রে ছয়টি বুথে যুগপৎভাবে কার্যক্রম চলছে। নির্বাচন অফিসের এই কার্যক্রমে সহযোগিতা প্রদান করছেন স্থানীয় জনপ্রতিনিধিবৃন্দ।
নাটোর পৌরসভার ১ নম্বর ওয়ার্ড কাউন্সিলর মলয় কুমার রায় বলেন, তথ্য সংগ্রহকালে ভোটার তালিকায় অন্তর্ভূক্ত ব্যক্তিদের শনাক্ত করেছি আমরা এবং নির্ভূলভাবে তথ্য সংগ্রহ ফরম পূরণে সহযোগিতা করেছি। আজ নিবন্ধন কার্যক্রমে সহযোগিতা প্রদান করছি।
রাজশাহী বিশ্ববিদ্যালয়ের চারুকলা বিভাগের শিক্ষার্থী নাফিজা ইয়াসমিন অথিব্যক্তি ব্যক্ত করে বলেন, ভোটার তালিকায় আমার নাম যাচ্ছে, জাতীয় পরিচয়পত্র পাবো, মনে হচ্ছে দেশের গর্বিত নাগরিকের স্বীকৃতি পেতে যাচ্ছি।
নাটোর সদর উপজেলা নির্বাচন অফিসার মো. সাইফুল ইসলাম জানান, গত ২০ মে থেকে গতকাল পর্যন্ত নাটোর সদর উপজেলায় ভোটার তালিকা হালনাগাদ কর্মসূচিতে ১৫ হাজার ৫৪০ ব্যক্তি তথ্য সংগৃহীত হয়েছে। এসব ব্যক্তিরা পর্যায়ক্রমে আজ থেকে ৩০ জুলাই পর্যন্ত নিবন্ধিত হবেন।
জেলা নির্বাচন অফিসার মো. কামরুল ইসলাম বলেন, সদর উপজেলা ছাড়াও সিংড়া উপজেলায় আজ থেকে ভোটার তালিকা হালনাগাদ কার্যক্রমের নিবন্ধন শুরু হয়েছে। জেলার অন্যান্য উপজেলাতে তথ্য সংগ্রহের কাজ চলছে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat