ব্রেকিং নিউজ :
ঈদে মিলাদুন্নবী (সা.)-এর গুরুত্ব ও তাৎপর্য ২০২৪-এর গণঅভ্যুত্থানে তরুণরাই শক্তি ও সাহস জুগিয়েছে : স্বাস্থ্যমন্ত্রী ভাষা শিখে বিনা খরচে ডিপ্লোমা প্রকৌশলীদের জাপানে চাকরির সুযোগ : মাহদী আমিন সুনামগঞ্জ সরকারি জুবিলী উচ্চ বিদ্যালয়ের কৃর্তি শিক্ষার্থীদের সংবর্ধনা ‘আমাদের চট্টগ্রাম’ অ্যাপে অভিযোগ: চসিকের উচ্ছেদ অভিযান সাতক্ষীরায় সড়ক দুর্ঘটনায় হতাহতদের পরিবারের মধ্যে চেক বিতরণ বরগুনায় প্লাস্টিক দূষণ ও বর্জ্য ব্যবস্থাপনা বিষয়ক সভা মহানবীর (সা.) আদর্শ অনুসরণে শান্তিপূর্ণ বাংলাদেশ গড়ার আহ্বান প্রধানমন্ত্রীর স্বাস্থ্যসেবায় ডিপ্লোমা ফার্মাসিস্টদের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ : আতিকুর রহমান রুমন ঢাকার পানি সংকট মোকাবিলায় ডেনমার্কের সহযোগিতা কার্যকর ভূমিকা রাখবে : এলজিআরডি মন্ত্রী
  • প্রকাশিত : ২০২২-০৬-২৬
  • ৬০৫ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক

বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ডা. মো: শারফুদ্দিন আহমেদ বলেছেন,দক্ষতা অর্জনে উন্নত, গুণগত মানসম্পন্ন প্রশিক্ষণের বিকল্প নাই।
আজ বিশ্ববিদ্যালয়ের শহীদ ডা. মিলন হলে অটোল্যারিংগোলজি হেড এন্ড নেক সার্জারি (ইএনটি) বিভাগের উদ্যোগে আয়োজিত এডভান্সড ক্লিনিক্যাল ফেলোশিপ ট্রেনিং ও সনদ বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় তিনি এ কথা বলেন।
তিনি বলেন,বিশ্ববিদ্যালয়ের বর্তমান প্রশাসন উচ্চতর চিকিৎসা শিক্ষা, প্রশিক্ষণ, চিকিৎসাসেবা ও গবেষণা কার্যক্রম পূর্বের তুলনায় অনেক বেশি জোরদার করেছে। আন্তর্জাতিক মানের প্রশিক্ষণের ব্যবস্থা করেছে।
তিনি বলেন, ‘নিজস্ব অর্থায়নে পদ্মা সেতু নির্মাণ করে প্রধানমন্ত্রী শেখ হাসিনা আমাদের অনুপ্রেরণা দিয়েছেন। তিনি আবার স্মরণ করিয়ে দিয়েছেন, যে চাইলেই আমরাও সব কাজ করতে পারি।’ দৃঢ় মনোভাব নিয়ে কাজ করলেই আমরা সামনের দিকে এগুতে পারব বলেও উল্লেখ করেন তিনি।
অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য (গবেষণা ও উন্নয়ন) অধ্যাপক ডা. মো: জাহিদ হোসেন, উপ-উপাচার্য (একাডেমিক) অধ্যাপক ডা.একেএম মোশাররফ হোসেন, উপ-উপাচার্য (প্রশাসন) অধ্যাপক ডা. ছয়েফ উদ্দিন আহমদ বিশেষ অতিথি হিসেবে বক্তৃতা রাখেন।
অনুষ্ঠানে উপাচার্য অধ্যাপক ডা. মো: শারফুদ্দিন আহমেদ হেড এন্ড নেক সার্জারি ডিভিশনের অধীনে ১ বছর ফেলোশিপ সম্পন্নকারিদের মাঝে সনদপত্র বিতরণ করেন।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat