ব্রেকিং নিউজ :
ঈদে মিলাদুন্নবী (সা.)-এর গুরুত্ব ও তাৎপর্য ২০২৪-এর গণঅভ্যুত্থানে তরুণরাই শক্তি ও সাহস জুগিয়েছে : স্বাস্থ্যমন্ত্রী ভাষা শিখে বিনা খরচে ডিপ্লোমা প্রকৌশলীদের জাপানে চাকরির সুযোগ : মাহদী আমিন সুনামগঞ্জ সরকারি জুবিলী উচ্চ বিদ্যালয়ের কৃর্তি শিক্ষার্থীদের সংবর্ধনা ‘আমাদের চট্টগ্রাম’ অ্যাপে অভিযোগ: চসিকের উচ্ছেদ অভিযান সাতক্ষীরায় সড়ক দুর্ঘটনায় হতাহতদের পরিবারের মধ্যে চেক বিতরণ বরগুনায় প্লাস্টিক দূষণ ও বর্জ্য ব্যবস্থাপনা বিষয়ক সভা মহানবীর (সা.) আদর্শ অনুসরণে শান্তিপূর্ণ বাংলাদেশ গড়ার আহ্বান প্রধানমন্ত্রীর স্বাস্থ্যসেবায় ডিপ্লোমা ফার্মাসিস্টদের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ : আতিকুর রহমান রুমন ঢাকার পানি সংকট মোকাবিলায় ডেনমার্কের সহযোগিতা কার্যকর ভূমিকা রাখবে : এলজিআরডি মন্ত্রী
  • প্রকাশিত : ২০২২-০৬-২৯
  • ৯৫৯ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক

গাজীপুর জেলার কালীগঞ্জে ৫শ’ কৃষকের মধ্যে বিনামূল্যে ফসলের বীজ ও সার বিতরণ করা হয়েছে। আজ বুধবার দুপুরে উপজেলা পরিষদ চত্বরে এ কৃষি প্রণোদনা প্রদান করা হয়।
কালীগঞ্জ উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর আয়োজিত এ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন আওয়ামী লীগের কেন্দ্রীয় কমিটির মহিলা বিষয়ক সম্পাদক মেহের আফরোজ চুমকি এমপি।
উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আস সাদিক জামানের সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যদের মধ্যে উপজেলা পরিষদের চেয়ারম্যান মো. মোয়াজ্জেম হোসেন পলাশ, ভাইস চেয়ারম্যান এ্যাডভোকেট মাকসদ-উল-আলম খান, মহিলা ভাইস চেয়ারম্যান শর্মিলা রোজারিও, উপজেলা কৃষি কর্মকর্তা ফারজানা তাসলিম প্রমুখ উপস্থিত ছিলেন।
জানা গেছে, ২০২১-২০২২ অর্থ বছরে খরিফ-২/ ২০২২-২৩ মৌসুমে উফশী জাতের রোপা আমন ধানের আবাদ ও উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে উপজেলার ক্ষুদ্র ও প্রান্তিক প্রতিটি কৃষককে ১০ কেজি ডিএপি ও ১০ কেজি এমওপি সার এবং ২০ কেজি করে রোপা আমন ধানের বীজ প্রদান করা হয়।
কালীগঞ্জ উপজেলার মোক্তারপুর, জামালপুর ও তুমুলিয়া ইউনিয়নে ১২০জন, কালীগঞ্জ পৌরসভা ও বাহাদুরসাদী ইউনিয়নে ৫০ জন, বক্তারপুর ও জাঙ্গালিয়া ইউনিয়নে ২০ জন করে মোট ৫শ’কৃষকের মধ্যে এ কৃষি প্রণোদনা প্রদান করা হয়।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat