ব্রেকিং নিউজ :
ঈদে মিলাদুন্নবী (সা.)-এর গুরুত্ব ও তাৎপর্য ২০২৪-এর গণঅভ্যুত্থানে তরুণরাই শক্তি ও সাহস জুগিয়েছে : স্বাস্থ্যমন্ত্রী ভাষা শিখে বিনা খরচে ডিপ্লোমা প্রকৌশলীদের জাপানে চাকরির সুযোগ : মাহদী আমিন সুনামগঞ্জ সরকারি জুবিলী উচ্চ বিদ্যালয়ের কৃর্তি শিক্ষার্থীদের সংবর্ধনা ‘আমাদের চট্টগ্রাম’ অ্যাপে অভিযোগ: চসিকের উচ্ছেদ অভিযান সাতক্ষীরায় সড়ক দুর্ঘটনায় হতাহতদের পরিবারের মধ্যে চেক বিতরণ বরগুনায় প্লাস্টিক দূষণ ও বর্জ্য ব্যবস্থাপনা বিষয়ক সভা মহানবীর (সা.) আদর্শ অনুসরণে শান্তিপূর্ণ বাংলাদেশ গড়ার আহ্বান প্রধানমন্ত্রীর স্বাস্থ্যসেবায় ডিপ্লোমা ফার্মাসিস্টদের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ : আতিকুর রহমান রুমন ঢাকার পানি সংকট মোকাবিলায় ডেনমার্কের সহযোগিতা কার্যকর ভূমিকা রাখবে : এলজিআরডি মন্ত্রী
  • প্রকাশিত : ২০২২-০৭-০৪
  • ৪৪২ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক

চীনের আনহুই প্রদেশের ১৭ লাখ লোক লকডাউনের আওতায় রয়েছে। সোমবার এ প্রদেশে নতুন করে প্রায় তিনশ’ নতুন সংক্রমণ ঘটেছে।
এদিকে দেশটির বাণিজ্যিক কেন্দ্র সাংহাইতে মাসব্যাপী লকডাউন এবং কোভিড প্রতিরোধে রাজধানী বেইজিংয়ে বিধিনিষেধের পর অর্থনীতি যখন ঘুরে দাঁড়ানোর চেষ্টা করছে তখনই আনহুই প্রদেশে এ লকডাউন ঘোষিত হল। 
প্রদেশটির সিক্সিয়ান ও লিঙ্গবি এ দ’ুটি অঞ্চলে গত সপ্তাহে লকডাউন ঘোষণা করা হয়। এ সব অঞ্চলে করোনা পরীক্ষার পরই কেবল লোকজন বাইরে যাওয়ার অনুমতি পাচ্ছে।
চীনের জাতীয় স্বাস্থ্য কমিশন বলছে, সোমবার প্রদেশটিতে নতুন করে ২৮৭ জন করোনায় আক্রান্ত হয়েছে। এর মধ্যে ২৫৮ জনই উপসর্গহীন। এ নিয়ে করোনায় আক্রান্ত মোট সংখ্যা এক হাজার ছাড়িয়েছে।
এদিকে প্রতিবেশী জিয়াংসু প্রদেশের চারটি শহরে নতুন করে ৫৬ জন করোনায় আক্রান্ত হয়েছে।
উল্লেখ্য, ২০১৯ সালের শেষের দিকে বিশ্বে চীনে প্রথম করোনার সংক্রমণ ঘটে। এরপর দেশটি জিরো টলারেন্স নীতি ঘোষণা করে করোনা নিয়ন্ত্রণে আনে। কিন্তু সম্প্রতি তাদের এ নীতি বাধাগ্রস্ত হচ্ছে মূলত অর্থনৈতিক কারনে। এ জন্যে করোনা সংক্রান্ত কিছু বিধিনিষেধ শিথিল করা হয়।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat