ব্রেকিং নিউজ :
ধর্মমন্ত্রীর ত্বরিত উদ্যোগে দেশে ফিরলেন আটকে পড়া ৩৩ উমরাহ যাত্রী এপ্রিলের মধ্যে বোয়িং চুক্তি, ডিসেম্বরের মধ্যে তৃতীয় টার্মিনাল চালুর লক্ষ্য: মিল্লাত উন্নয়ন কার্যক্রমের পাশাপাশি গণসচেতনতা বৃদ্ধি অত্যন্ত জরুরি : চসিক মেয়র রাজবাড়ীতে জেলেদের মাঝে চাল বিতরণ সাতক্ষীরায় পেশাজীবী গাড়ি চালকদের দক্ষতা ও সচেতনতা বৃদ্ধিমূলক কর্মশালা প্রধানমন্ত্রীর সঙ্গে অধ্যাপক আবদুল্লাহ আবু সায়ীদের বৈঠক নিম্ন আয়ের মানুষের আবাসন সমস্যা সমাধানে সরকারের বহুমুখী উদ্যোগ : গৃহায়ন মন্ত্রী উপসাগরীয় সংঘাত নিরসনে শান্তিপূর্ণ সমাধানের আহ্বান বাংলাদেশ-ওমানের বাংলাদেশ-ভারত অংশীদারিত্বে চিকিৎসা পর্যটনে গতি আসবে সরকারের এক ইঞ্চি জমির রাজস্বও ফাঁকি দেওয়ার সুযোগ দেওয়া হবে না : ভূমি প্রতিমন্ত্রী
  • প্রকাশিত : ২০২২-০৭-০৯
  • ৬৪৪ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক

ঈদুল আযহা উপলক্ষে ঠাকুরগাঁওয়ে পশুরহাটগুলোতে শেষ মূর্হুতে গরু-ছাগলের বেচাকেনা জমে উঠেছে।
হাটগুলোতে গতবারের মতো এবারও দেশি গরু বিক্রি হচ্ছে।আজ বেচাকেনা বাড়বে বলেও আশা বিক্রেতাদের।
শিবগঞ্জের গরু ব্যবসায়ী সাইফুল ইসলাম জানান, দেশি জাতের গরুর চাহিদা বেশি। জেলার সর্ববৃহৎ গরুরহাট হিসেবে পরিচিত নেকমরদ, লাহিড়ী, খোচাঁবাড়ি, মাদারগঞ্জহাট। এছাড়াও জেলার বিভিন্ন উপজেলার হাটগুলোতে গরু বিক্রি হচ্ছে। দেশের দূর-দূরান্ত থেকে পাইকার ও ব্যাপারীরা ওইসব হাটে এসে গরু কিনে নিয়ে যান রাজধানীঢাকাসহ দেশের বিভিন্ন অঞ্চলে।এ বছর এসব পশুরহাটে অপেক্ষাকৃত বেশি দেশি গরুর আমদানি হয়েছে।
লাহিড়ী হাটের গরু ব্যবসায়ী মো: মাসুম বিল্লাহ জানান, হাটগুলোতে গরুর চাহিদা ব্যাপক বেড়ে যাওয়ায় ব্যবসায়ীদের চোখে আশার আলো সঞ্চারিত হচ্ছে। হাটগুলোতে বড় সাইজের গরু ১ লাখ থেকে ৩ লাখ টাকা, মাঝারি ৫০ থেকে ৯০ হাজার টাকা, ছোট ৩০ থেকে ৫০ হাজার এবং ছাগল ৭ থেকে ৫০ হাজার টাকা পর্যন্ত দরে বিক্রি হচ্ছে।
ঠাকুরগাঁও ৫০ বিজিবি’র অধিনায়ক লে. কর্নেল মোস্তাফিজুর রহমান জানান, আমরা জেলার বিভিন্ন সীমান্তে বিজিবি’র কড়া পাহাড়া বসিয়ে ছিলাম, যেন বিদেশী গরু সীমান্ত দিয়ে ঢুকতে না পারে। কারণ বিদেশী গরু প্রবেশ করলে দেশী গরুর চাহিদা ও দাম দুটোই কমে যায়।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat