ব্রেকিং নিউজ :
ঈদে মিলাদুন্নবী (সা.)-এর গুরুত্ব ও তাৎপর্য ২০২৪-এর গণঅভ্যুত্থানে তরুণরাই শক্তি ও সাহস জুগিয়েছে : স্বাস্থ্যমন্ত্রী ভাষা শিখে বিনা খরচে ডিপ্লোমা প্রকৌশলীদের জাপানে চাকরির সুযোগ : মাহদী আমিন সুনামগঞ্জ সরকারি জুবিলী উচ্চ বিদ্যালয়ের কৃর্তি শিক্ষার্থীদের সংবর্ধনা ‘আমাদের চট্টগ্রাম’ অ্যাপে অভিযোগ: চসিকের উচ্ছেদ অভিযান সাতক্ষীরায় সড়ক দুর্ঘটনায় হতাহতদের পরিবারের মধ্যে চেক বিতরণ বরগুনায় প্লাস্টিক দূষণ ও বর্জ্য ব্যবস্থাপনা বিষয়ক সভা মহানবীর (সা.) আদর্শ অনুসরণে শান্তিপূর্ণ বাংলাদেশ গড়ার আহ্বান প্রধানমন্ত্রীর স্বাস্থ্যসেবায় ডিপ্লোমা ফার্মাসিস্টদের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ : আতিকুর রহমান রুমন ঢাকার পানি সংকট মোকাবিলায় ডেনমার্কের সহযোগিতা কার্যকর ভূমিকা রাখবে : এলজিআরডি মন্ত্রী
  • প্রকাশিত : ২০২২-০৭-২১
  • ৫৪০ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক

আফগানিস্তানে গত বছর ক্ষমতা দখলের পর থেকে এ পর্যন্ত তালেবান মানবাধিকার লংঘনের শত শত ঘটনা ঘটিয়েছে। এর মধ্যে বিচার বহির্ভূত হত্যা ও নিপীড়ন রয়েছে। 
জাতিসংঘ বুধবার এ কথা জানিয়েছে। 
আফগানিস্তানে জাতিসংঘ মিশনের প্রধান মারকাস পটজেল এক সংবাদ সম্মেলনে বলেন, আমাদের প্রতিবেদনের ফলাফলগুলো যে গুরুতর এ কথা নিঃসন্দেহে বলা যায়। 
তবে তালেবান মানববাধিকার লংঘনের সকল অভিযোগ অব্যাহতভাবে অস্বীকার করে আসছে। 
কিন্তু জাতিসংঘ বুধবার যে প্রতিবেদন প্রকাশ করে তাতে গত আগস্ট থেকে ১৬০টি বিচার বহির্ভূত হত্যা, ৫৬টি নির্যাতন ও অসদাচরনের ঘটনা এবং সাবেক সরকারি কর্মকর্তা ও জাতীয় নিরাপত্তা বাহিনীর সদস্যদের নির্বিচারে গ্রেফতার ও আটকের ১৭০টিরও বেশি ঘটনা উল্লেখ করেছে।
এছাড়া নারী ও শিশুদের বিরুদ্ধে ৮৭টি সহিংতার ঘটনা তুলে ধরা হয়। এর মধ্যে রয়েছে হত্যা, ধর্ষণ, জোরপূর্বক বিয়ে ও নানা ধরনের নির্যাতন। 
মারকাস বলেন, জাতিসংঘ মিশন তালেবানের ধর্মীয় পুলিশ ও গোয়েন্দা সদস্যদের অত্যাচার নিয়ে বিশেষভাবে উদ্বিগ্ন। 
জাতিসংঘ বলছে, অবিষ্ফোরিত মাইন এবং স্থানীয় ইসলামিক স্টেট শাখার হামলায় ৭শরও বেশি বেসামরিক নাগরিক নিহত এবং ১৪শরও বেশি লোক আহত হয়েছে। 

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat