ব্রেকিং নিউজ :
ঈদে মিলাদুন্নবী (সা.)-এর গুরুত্ব ও তাৎপর্য ২০২৪-এর গণঅভ্যুত্থানে তরুণরাই শক্তি ও সাহস জুগিয়েছে : স্বাস্থ্যমন্ত্রী ভাষা শিখে বিনা খরচে ডিপ্লোমা প্রকৌশলীদের জাপানে চাকরির সুযোগ : মাহদী আমিন সুনামগঞ্জ সরকারি জুবিলী উচ্চ বিদ্যালয়ের কৃর্তি শিক্ষার্থীদের সংবর্ধনা ‘আমাদের চট্টগ্রাম’ অ্যাপে অভিযোগ: চসিকের উচ্ছেদ অভিযান সাতক্ষীরায় সড়ক দুর্ঘটনায় হতাহতদের পরিবারের মধ্যে চেক বিতরণ বরগুনায় প্লাস্টিক দূষণ ও বর্জ্য ব্যবস্থাপনা বিষয়ক সভা মহানবীর (সা.) আদর্শ অনুসরণে শান্তিপূর্ণ বাংলাদেশ গড়ার আহ্বান প্রধানমন্ত্রীর স্বাস্থ্যসেবায় ডিপ্লোমা ফার্মাসিস্টদের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ : আতিকুর রহমান রুমন ঢাকার পানি সংকট মোকাবিলায় ডেনমার্কের সহযোগিতা কার্যকর ভূমিকা রাখবে : এলজিআরডি মন্ত্রী
  • প্রকাশিত : ২০২২-০৭-২৩
  • ৫৩৮ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক

তুরস্ক কৃষ্ণ সাগর দিয়ে খাদ্য শস্যের সরবরাহ ফের শুরু করা নিয়ে একটি যুগান্তকারী চুক্তির আওতায় ইউক্রেনের বিভিন্ন বন্দর থেকে মাইন অপসারণে দেশটিকে সহায়তা করতে প্রস্তুত রয়েছে। শুক্রবার প্রেসিডেন্ট রিসেপ তায়িপ এরদোগানের শীর্ষ সহকারি এ কথা বলেন। খবর এএফপি’র।
যুদ্ধরত পক্ষগুলো এবং তুরস্ক ও জাতিসংঘের কর্মকর্তাদের ইস্তাম্বুলে স্বাক্ষর করা এ চুক্তি কৃষ্ণ সাগর বরাবর একটি নিরাপদ করিডোর সৃষ্টির সুযোগ করে দেয়।
রাশিয়ার জল ও স্থলের উভয়মুখী হামলা প্রতিহত করতে ইউক্রেন  দেশটির কৃষ্ণ সাগর বন্দরগুলোতে এবং ওডিসায় মাইন পেতে রাখে।
এ চুক্তির বিভিন্ন শর্তের একটিতে বলা হয়, ‘মাইন অপসারণের স্বার্থে অপর কোন দেশের মাইন অপসারণ কর্মীদের সাহায্য নেওয়ার অনুরোধ জানানো যাবে।’
এরদোগানের বৈদেশিক নীতি বিষয়ক উপদেষ্টা ইব্রাহিম কলিন বলেন, ‘এমন সহায়তার ব্যাপারে তুরস্ক পদক্ষেপ নিতে প্রস্তুত রয়েছে।’ 
তিনি তুরস্কের এনটিভি টেলিভিশনকে বলেন, ইউক্রেনের ‘মাইন অপসারণে তৃতীয় কোন দেশের সাহায্যের প্রয়োজন হলে তুরস্ক তা করতে প্রস্তুত রয়েছে।’

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat