ব্রেকিং নিউজ :
ঈদে মিলাদুন্নবী (সা.)-এর গুরুত্ব ও তাৎপর্য ২০২৪-এর গণঅভ্যুত্থানে তরুণরাই শক্তি ও সাহস জুগিয়েছে : স্বাস্থ্যমন্ত্রী ভাষা শিখে বিনা খরচে ডিপ্লোমা প্রকৌশলীদের জাপানে চাকরির সুযোগ : মাহদী আমিন সুনামগঞ্জ সরকারি জুবিলী উচ্চ বিদ্যালয়ের কৃর্তি শিক্ষার্থীদের সংবর্ধনা ‘আমাদের চট্টগ্রাম’ অ্যাপে অভিযোগ: চসিকের উচ্ছেদ অভিযান সাতক্ষীরায় সড়ক দুর্ঘটনায় হতাহতদের পরিবারের মধ্যে চেক বিতরণ বরগুনায় প্লাস্টিক দূষণ ও বর্জ্য ব্যবস্থাপনা বিষয়ক সভা মহানবীর (সা.) আদর্শ অনুসরণে শান্তিপূর্ণ বাংলাদেশ গড়ার আহ্বান প্রধানমন্ত্রীর স্বাস্থ্যসেবায় ডিপ্লোমা ফার্মাসিস্টদের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ : আতিকুর রহমান রুমন ঢাকার পানি সংকট মোকাবিলায় ডেনমার্কের সহযোগিতা কার্যকর ভূমিকা রাখবে : এলজিআরডি মন্ত্রী
  • প্রকাশিত : ২০২২-০৭-২৪
  • ৬৫২ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক

গাজীপুর জেলায় শ্রীপুরে জয়দেবপুর-ময়মনসিংহ রেল সড়কের মাইজপাড়া ক্রসিং এলাকায় আজ সকাল সাড়ে ৭টার দিকে ট্রেনের ধাক্কায় বাসে থাকা তিন পোশাক শ্রমিক নিহত হয়েছেন। আহত হয়েছেন প্রায় ১৫ জন শ্রমিক। শ্রীপুর রেলস্টেশনের মাস্টার হারুন অর রশিদ বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি বলেন, ঢাকা থেকে ময়মনসিংহগামী বলাকা এক্সপ্রেস ট্রেনটি সকাল ৭টা ৫ মিনিটে শ্রীপুর থেকে ছেড়ে যায়। ট্রেনটি কাওরাইদ স্টেশন ও সাতখামাইর স্টেশনের মাঝামাঝি মাইজপাড়া এলাকায় ক্রসিং পার হওয়ার সময় একটি শ্রমিকবাহী বাসকে ধাক্কা দেয়। বাসটি শ্রীপুরের টেপিরবাড়ি এলাকার জামান ফ্যাশন লিমিটেড নামের একটি কারখানার।
গাজীপুর রেল পুলিশ ফাঁড়ির ইনচার্জ মো. শহিদুল্যাহ্ জানান, এ ঘটনায় ঘটনাস্থলে প্রিয়া নামে একজন শ্রমিক নিহত হয়েছেন। অপর দুজনকে ট্রেনে করে চিকিৎসার জন্য ময়মনসিংহ পাঠানোর পথে তারা মারা যান। তাদের মরদেহ গফরগাঁও রেলস্টেশনে নামিয়ে রাখা হয়েছে। আহতদের স্থানীয় হাসপাতালসহ ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। তাৎক্ষণিকভাবে সব হতাহতের নাম-পরিচয় জানা যায়নি।
গফরগাঁও রেলওয়ে পুলিশের ইনচার্জ রফিকুল ইসলাম জানান, শ্রীপুরে ট্রেনের ধাক্কায় বাসের দুই যাত্রীর মরদেহ বলাকা ট্রেন থেকে নামিয়ে রাখা হয়েছে। মরদেহ দুটো জয়দেবপুর রেলওয়ে থানা পুলিশের কাছে হস্তান্তরের প্রক্রিয়া চলছে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat