ব্রেকিং নিউজ :
মওলানা আবদুল হামিদ খান ভাসানীর কবর জিয়ারত করলেন প্রধানমন্ত্রী নববর্ষ উদযাপনে ঢাবিতে বৈশাখী উৎসব আয়োজন ছাত্রদলের কৃষকদের আত্মনির্ভরশীল ও সচ্ছল করতেই কৃষক কার্ড : প্রধানমন্ত্রী কৃষক কার্ডে বদলে যাবে দেশের কৃষি অর্থনীতি: ড. রাশেদ আল মাহমুদ মাদক নির্মূলে শিগগিরই বিশেষ অভিযান শুরু হবে: স্বরাষ্ট্রমন্ত্রী আগামী বৈশাখ থেকে প্রতি জেলায় হবে গ্রামীণ খেলাধুলা : ক্রীড়া প্রতিমন্ত্রী কৃষক কার্ড বিতরণে রাজনৈতিক বিবেচনা বা অনিয়মের সুযোগ নেই: আইনমন্ত্রী নববর্ষে বাঙালি সাজে মুগ্ধতা ছড়ালেন বিদ্যা সিনহা মিম পহেলা বৈশাখের প্রেরণায় সাংস্কৃতিক অঙ্গনকে আরো সমৃদ্ধ করতে হবে: শ্রমমন্ত্রী দেশের সড়ক ব্যবস্থাপনায় অনিয়ম, বিশৃঙ্খলা ও অব্যবস্থাপনা বিরাজ করছে: জামায়াত আমির
  • প্রকাশিত : ২০২২-০৭-২৫
  • ৮০২ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক

জাতীয় ঈদগাহ মাঠে সংসদের ডেপুটি স্পিকার ও গাইবান্ধা-৫ আসনের সংসদ সদস্য (এমপি) এডভোকেট ফজলে রাব্বী মিয়ার জানাজা অনুষ্ঠিত হয়েছে।
আজ বেলা পৌনে ১১টার দিকে মরহুমের জানাজা অনুষ্ঠিত হয়। এতে অংশ নেন প্রধান বিচারপতি হাসান ফয়েজ সিদ্দিকী, আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের, পররাষ্ট্রমন্ত্রী এ কে আব্দুল মোমেন, কৃষিমন্ত্রী আব্দুর রাজ্জাক, মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী শ ম রেজাউল করিম, বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন প্রতিমন্ত্রী মাহবুব আলী, ঢাকা দক্ষিণ সিটি মেয়র শেখ ফজলে নূর তাপস, আপিল বিভাগ ও হাইকোর্ট বিভাগের বিচারপতিগণ, সুপ্রিমকোর্টের আইনজীবী সমিতির সভাপতি, সম্পাদকসহ বিভিন্ন শ্রেণি-পেশার বিপুল সংখ্যক মানুষ।
জানাজার আগে ডেপুটি স্পিকারকে গার্ড অফ অনার দেয়া হয়। জানাজা শেষে ডেপুটি স্পিকারের মরদেহবাহী কফিনে পর্যায়ক্রমে রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী, স্পিকার এবং প্রধান বিচারপতির পক্ষ থেকে শ্রদ্ধা জানানো হয়। পরে আওয়ামী লীগের পক্ষ থেকে শ্রদ্ধা নিবেদন করা হয়।
যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্ক থেকে এমিরেটস এয়ারলাইনসের ফ্লাইটে সোমবার সকালে ডেপুটি স্পিকারের মরদেহ দেশে আসে। নিউইয়র্কের মাউন্ট সিনাই হাসপাতালে বাংলাদেশ সময় শুক্রবার গভীর রাতে মৃত্যু হয় ফজলে রাব্বী মিয়ার। তার বয়স হয়েছিল ৭৬ বছর।
প্রায় ৯ মাস ধরে দেশের বাইরে চিকিৎসা নিচ্ছিলেন ফজলে রাব্বী।
ফজলে রাব্বী মিয়া গাইবান্ধা-৫ (সাঘাটা-ফুলছড়ি) আসনের টানা সাতবারের নির্বাচিত এমপি ছিলেন। তিনি ১৯৪৬ সালের ১৫ এপ্রিল জেলার সাঘাটা উপজেলার গটিয়া গ্রামে জন্মগ্রহণ করেন।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat