ব্রেকিং নিউজ :
ধর্মমন্ত্রীর ত্বরিত উদ্যোগে দেশে ফিরলেন আটকে পড়া ৩৩ উমরাহ যাত্রী এপ্রিলের মধ্যে বোয়িং চুক্তি, ডিসেম্বরের মধ্যে তৃতীয় টার্মিনাল চালুর লক্ষ্য: মিল্লাত উন্নয়ন কার্যক্রমের পাশাপাশি গণসচেতনতা বৃদ্ধি অত্যন্ত জরুরি : চসিক মেয়র রাজবাড়ীতে জেলেদের মাঝে চাল বিতরণ সাতক্ষীরায় পেশাজীবী গাড়ি চালকদের দক্ষতা ও সচেতনতা বৃদ্ধিমূলক কর্মশালা প্রধানমন্ত্রীর সঙ্গে অধ্যাপক আবদুল্লাহ আবু সায়ীদের বৈঠক নিম্ন আয়ের মানুষের আবাসন সমস্যা সমাধানে সরকারের বহুমুখী উদ্যোগ : গৃহায়ন মন্ত্রী উপসাগরীয় সংঘাত নিরসনে শান্তিপূর্ণ সমাধানের আহ্বান বাংলাদেশ-ওমানের বাংলাদেশ-ভারত অংশীদারিত্বে চিকিৎসা পর্যটনে গতি আসবে সরকারের এক ইঞ্চি জমির রাজস্বও ফাঁকি দেওয়ার সুযোগ দেওয়া হবে না : ভূমি প্রতিমন্ত্রী
  • প্রকাশিত : ২০১৮-০৪-১১
  • ১১০৫ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
স্পোর্ট ডেস্ক:- আইপিএলের ৫ম ম্যাচে মঙ্গলবার কলকাতা নাইট রাইডার্সের বিপক্ষে এক শ্বাসরুদ্ধকর জয় পায় চেন্নাই সুপার কিংস। এইদিন কলকাতার দেয়া ২০৩ রানের বিশাল টার্গেটে এক বল হাতে রেখে ৫ উইকেটে জয় পায় চেন্নাই। টসে হেরে ব্যাট করতে নেমে শুরুটা খুব দারুণ করে কলকাতা। আগের দিন ঝড় তোলা নারাইনকে হারালেও ক্রিস লিন ও রবিন উথাপ্পার ব্যাটে ষষ্ঠ ওভারেই দলীয় অর্ধশতক তুলে নেয় তারা। তারপর ক্রিস লিন ও উথাপ্পা সাজঘরে ফিরে গেলে দ্রুত ৫ উইকেট হারিয়ে ফেলে কলকাতা। এরপরেই দলের হাল ধরেন আন্দ্রে রাসেল। উইকেটে এসে খেলার চিত্রই পাল্টে দেন তিনি। চেন্নাইয়ের বোলারদের পিটিয়ে অধিনায়ক দীনেশ কার্তিককে নিয়ে মাত্র ৭.৪ ওভারে গড়েন ৬৫ রানের জুটি। এরপর কার্তিক ফিরে গেলেও রাসেল ৩৬ বলে ১১ ছয় আর ১ চারে খেলেন অপরাজিত ৮৮ রানের একটি দারুণ ইনিংস। তার রানেই নির্ধারিত ২০ ওভারে ৬ উইকেটে ২০২ রান সংগ্রহ করে কলকাতা নাইট রাইডার্স। চেন্নাইয়ের হয়ে ২ টি উইকেট নেন সেন ওয়াটসন। ২০৩ রানের জবাবে ব্যাট করতে নেমে ১৯.৫ ওভারে জয় তুলে নেয় ধোনির চেন্নাই। ব্যাটিংয়ে শুরু টা দুর্দান্তই করে চেন্নাই। ৫ ওভারের মধ্যে ৬৩ রান তুলে ম্যাচের সুর বেঁধে দেন দুই ওপেনার। মাঝপথে কিছুটা রানের গতি কিছুটা থেমে গেলেও শেষের দিকে স্যাম বিলিংসের ব্যাটে দারুণ ভাবে এগিয়ে যায় তারা। ১৯তম ওভারে বিলিংস ৫৬ রানে ফিরেন। টান টান উত্তেজনার এ ম্যাচে শেষ ওভারে ১৭ রান দরকার ছিল চেন্নাইয়ের। ব্যাট হাতে ছিলেন আগের ম্যাচের জয়ের নায়ক ব্রাভো এবং জাদেজা। ওভারের প্রথম বলেই ছক্কা মারেন ব্রাভো। এরপর শেষ দুই বলে ৪ দরকার থাকলে ছয় মেরেই জয় তুলে নেন জাদেজা।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat